শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সারা দেশে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য সময় স্লট চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ভাষণ দিতে আগ্রহী বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে সারা দেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব নূর-এ-আলমের স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নামের পাশে উল্লিখিত জেলা বা অধিক্ষেত্রে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের জেলাগুলোর নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা একই দিন দুপুর আড়াইটা থেকে ভার্চুয়ালি জুম মিটিংয়ের মাধ্যমে আবশ্যিকভাবে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

এক্ষেত্রে জুম মিটিংয়ের আইডি ও পাসওয়ার্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল ও ই-মেইলে পাঠানো হবে। সেই সঙ্গে নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আগামী ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের নিকট আবশ্যিকভাবে যোগদান বা রিপোর্ট করবেন। পরবর্তীতে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসার তার অধিক্ষেত্রে যোগদান করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যোগদান সংক্রান্ত প্রতিবেদন একই তারিখে রাত ৮টার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ নিশ্চিত করবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর