শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সালিশ বৈঠকে এমপি হানজালার উত্তেজিত আচরণ, ভিডিও ভাইরাল

ভাইরাল প্রায় এক মিনিটের ওই ভিডিওতে এমপি হানজালাকে বলতে শোনা যায়, “কথা বললেন কেন? এখানে কাউন্টার দিলেন কেন?” পরে তিনি টেবিল চাপড়ে বলেন, “এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। আমি বিচার করতে এসেছি, এখানে কাউন্টার দিলে আমি দিবো।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি সালিশ বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে উত্তেজিত অবস্থায় টেবিল চাপড়ে কথা বলতে এবং উপস্থিত কয়েকজনকে ধমক দিতে দেখা যায়, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ভাইরাল প্রায় এক মিনিটের ওই ভিডিওতে এমপি হানজালাকে বলতে শোনা যায়, “কথা বললেন কেন? এখানে কাউন্টার দিলেন কেন?” পরে তিনি টেবিল চাপড়ে বলেন, “এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। আমি বিচার করতে এসেছি, এখানে কাউন্টার দিলে আমি দিবো।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি এক থেকে দেড় মাস আগে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা মৌলভীকান্দি গ্রামে ঘটে। একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে বিএনপি কর্মীসহ উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, সালিশে এক পক্ষকে এক লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত ঘোষণার পর উপস্থিতদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এমপি হানজালা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

সালিশে উপস্থিত বিএনপি কর্মী তারা মিয়া বলেন, বিচার চলাকালে কথা-কাটাকাটি হয় এবং এমপি একতরফাভাবে সিদ্ধান্ত দিচ্ছিলেন বলে তিনি প্রতিবাদ জানান। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয়দের ভাষ্য, উত্তেজনার সময় এক ব্যক্তি মোবাইলে ভিডিও ধারণ করছিলেন, পরে তা বন্ধ করতে বলা হয়।

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা বলেন, সালিশে উভয় পক্ষ বারবার তর্কে জড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি কঠোর ভাষায় কথা বলেছেন। তবে পরে বিচার কার্যক্রম শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে দাবি করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর