শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রোনালদোর প্রতিদ্বন্দ্বী শুধু রেকর্ড

ফুটবল বিশ্বের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো প্রমাণ করছেন, বয়স শুধু একটি সংখ্যা। যখন অধিকাংশ ফুটবলার ৪০-এ বুটজোড়া সরিয়ে কোচিং বা ধারাভাষ্য হওয়ার কথা ভাবছেন, সেখানে পর্তুগিজ এই সুপারস্টার মাঠে নতুন ইতিহাস গড়ার প্রস্তুতিতে আছেন। বর্তমানে রোনালদোর অফিশিয়াল গোলসংখ্যা ৯৫৮। অর্থাৎ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তিনি আর মাত্র ৪২ গোল দূরে। ফুটবল ইতিহাসে কোনো খেলোয়াড় এখনও চার অঙ্কের এই গোল সংখ্যা ছুঁতে পারেননি। রোনালদো যদি তার বর্তমান ফর্ম বজায় রাখেন, ২০২৬-২৭ মৌসুমের শুরুতেই এই রেকর্ড সম্ভব।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ফুটবল বিশ্বের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো প্রমাণ করছেন, বয়স শুধু একটি সংখ্যা। যখন অধিকাংশ ফুটবলার ৪০-এ বুটজোড়া সরিয়ে কোচিং বা ধারাভাষ্য হওয়ার কথা ভাবছেন, সেখানে পর্তুগিজ এই সুপারস্টার মাঠে নতুন ইতিহাস গড়ার প্রস্তুতিতে আছেন।

বর্তমানে রোনালদোর অফিশিয়াল গোলসংখ্যা ৯৫৮। অর্থাৎ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তিনি আর মাত্র ৪২ গোল দূরে। ফুটবল ইতিহাসে কোনো খেলোয়াড় এখনও চার অঙ্কের এই গোল সংখ্যা ছুঁতে পারেননি। রোনালদো যদি তার বর্তমান ফর্ম বজায় রাখেন, ২০২৬-২৭ মৌসুমের শুরুতেই এই রেকর্ড সম্ভব।

ক্লাব ফুটবলেও রোনালদোর সামনে রয়েছে নতুন অর্জনের সুযোগ। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা, ইতালির সিরি আ জেতা তার ঝুলিতে থাকলেও সৌদি প্রো লিগ শিরোপা এখনো অধরা। আল-নাসরের হয়ে লিগ জিতলে রোনালদো চারটি ভিন্ন দেশে লিগ জেতা খেলোয়াড়দের তালিকায় নাম লিখাবেন, যেখানে রয়েছেন ইব্রাহিমোভিচ ও বেকহ্যাম।

আন্তর্জাতিক মঞ্চেও তার রেকর্ড ভাঙার যাত্রা চলমান। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে গোল করা রোনালদো যদি ২০২৬ বিশ্বকাপে আবার গোল করতে পারেন, তবে তিনি ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়বেন।

এই ক্ষেত্রে তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি কিছুটা পিছিয়ে থাকছেন। ২০১০ বিশ্বকাপে একটিও গোল করতে পারেননি মেসি।

পেনাল্টিতেও রোনালদো অপ্রতিদ্বন্দ্বী। ইতিমধ্যেই তিনি ফুটবল ইতিহাসে সর্বাধিক ১৮০টি পেনাল্টি গোলের মালিক। আর মাত্র ২০টি পেনাল্টি গোল করলেই ২০০ গোলের নতুন শিখরে পৌঁছাতে পারবেন। এছাড়া আল-নাসরের সর্বোচ্চ গোলদাতা বিদেশি খেলোয়াড় হওয়ার জন্যও তিনি শুধু তিনটি গোলের অপেক্ষায়।

এছাড়া, ৩০ বছর বয়সের পর রোনালদোর গোলসংখ্যা ৪৯৪।   ওয়েনি রুনিকে ছাড়িয়ে তিনিই এখন  ৩০ বছরের পর করা সর্বোচ্চ গোলের মালিক। আর মাত্র ছয়টি গোল করলেই ৩০ পেরোনোর পর প্রথম ফুটবলার হিসেবে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন সিআর সেভেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর