শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ঋণখেলাপির তালিকা থেকে বাদ মান্নার নাম, অংশ নিতে পারবেন নির্বাচনে

বাংলাদেশ থেকে কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সে বিষয়ে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশ প্রদান করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।' তিনি আরও বলেন, 'সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে হবে এবং কোনো ধরনের মাদক প্রবেশ বা দেশি পণ্যের অবৈধ পাচার বন্ধে স্পর্শকাতর এলাকায় বাড়তি সতর্কতা নিতে হবে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বগুড়া-২ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার পথে বাধা কাটলো নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ঋণখেলাপির তালিকা থেকে তার নাম অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে চেম্বার আদালত এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের আগে দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

এর আগে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়াল-১২ অনুযায়ী মনোনয়ন দাখিলের সময় পর্যন্ত ঋণখেলাপি থাকা মান্নাকে নির্বাচনে অংশগ্রহণে বাধা ছিল। রাষ্ট্রপক্ষ রোববার সুপ্রিম কোর্টে আপিলের শুনানিতে এ যুক্তি দেখায়।

শুনানিতে মান্নার পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার আহসানুল করিম ও অ্যাডভোকেট মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জহিরুল হক সুমন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জ্বল হোসাইন।

উল্লেখ্য, ২১ ডিসেম্বর ইসলামী ব্যাংক মান্নার ঋণ পুনঃতফসিল আবেদনের নথিতে জালিয়াতির প্রমাণ পাওয়ায় পূর্বের স্যাংশন লেটার বাতিল করে। তার আগে হাইকোর্টে করা রিট আবেদনও খারিজ হয়।

মান্না বিএনপির কাছ থেকে বগুড়া-২ আসন পেয়ে ‘কেটলি’ প্রতীকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, ২০০৭-০৮ সালে নিজের এলাকায় হিমাগার প্রতিষ্ঠার জন্য নেওয়া ঋণ বর্তমানে ৩৬ কোটি টাকার বেশি হয়েছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি মানুষের সহযোগিতায় তিনি নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর