শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রেকর্ড দামে আইপিএলে কলকাতায় মুস্তাফিজ

আইপিএলের নিলাম মঞ্চে আবারও ইতিহাস গড়লেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের ক্রিকেটের ‘কাটার মাস্টার’কে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটাই সর্বোচ্চ দাম। সর্বশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও এবার সরাসরি নিলাম থেকেই মুস্তাফিজকে কিনে নেয় কলকাতা। এর মাধ্যমে আইপিএলে খেলতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি হওয়ার কীর্তিতে নিজের আগের রেকর্ড নিজেই ভাঙলেন বাঁহাতি এই পেসার।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
আইপিএলের নিলাম মঞ্চে আবারও ইতিহাস গড়লেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের ক্রিকেটের ‘কাটার মাস্টার’কে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটাই সর্বোচ্চ দাম।

সর্বশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও এবার সরাসরি নিলাম থেকেই মুস্তাফিজকে কিনে নেয় কলকাতা। এর মাধ্যমে আইপিএলে খেলতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি হওয়ার কীর্তিতে নিজের আগের রেকর্ড নিজেই ভাঙলেন বাঁহাতি এই পেসার।

এর আগেও রেকর্ডটি ছিল মুস্তাফিজের দখলে। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনি খেলেছিলেন ৬ কোটি রুপিতে। যদিও তখন নিলাম নয়, অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক ব্যক্তিগত কারণে না খেলায় বিকল্প হিসেবে দলে নিয়েছিল দিল্লি।

নিলাম থেকে কেনা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দীর্ঘদিন সবচেয়ে দামি ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ২০০৯ সালে তাকে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল ৬ লাখ ডলারে, যা তখনকার হিসেবে প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা। এবার ভিত্তিমূল্য ২ কোটি রুপির মুস্তাফিজ সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন বহুদূর।

কলকাতার সঙ্গে মুস্তাফিজের সম্পর্কও একেবারে নতুন নয়। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে এর আগে খেলেছেন সাকিব আল হাসান ও লিটন দাস। তবে মুস্তাফিজের জন্য এটি আইপিএলের ষষ্ঠ দল। এর আগে তিনি প্রতিনিধিত্ব করেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজের। প্রথম আসরেই ১৭ উইকেট নিয়ে জিতে নেন ‘উদীয়মান সেরা খেলোয়াড়’ পুরস্কার। এখন পর্যন্ত আইপিএলে ৬০ ম্যাচে তার শিকার ৬৫ উইকেট।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর