শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান

জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে ‘মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা’—এ ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণে সরকারে থাকাকালে বিএনপির ভুলত্রুটির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, অতীতে জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে এবং সে সময় দেশ পরিচালনায় অনিচ্ছাকৃত কিছু ভুলত্রুটি হয়ে থাকতে পারে। এজন্য তিনি দেশবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে ‘মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা’—এ ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ভাষণে সরকারে থাকাকালে বিএনপির ভুলত্রুটির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, অতীতে জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে এবং সে সময় দেশ পরিচালনায় অনিচ্ছাকৃত কিছু ভুলত্রুটি হয়ে থাকতে পারে। এজন্য তিনি দেশবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।

ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে ভিত্তি করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে তিনি আবারও জনগণের সমর্থন চান। নিজের ও পরিবারের জন্য নেওয়া পরিকল্পনাগুলো বাস্তবায়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির পরিকল্পনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্নীতি দমনে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন দলটির চেয়ারম্যান। তিনি বলেন, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাছে রাষ্ট্র ও সরকারের জবাবদিহি নিশ্চিত করার কোনো বিকল্প নেই। জনগণের সমর্থন পেলে আগামী দিনের সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং দুর্নীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ কঠোরতা দেখাবে বিএনপি সরকার। পুনরায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠারও অঙ্গীকার করেন তিনি।

ন্যায়পরায়ণতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব দিলে ১৩ ফেব্রুয়ারি থেকে নির্বাচিত এমপিরা জনগণের দায়িত্ব নেবেন। নির্বাচিত প্রতিনিধিরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কি না, তা নিশ্চিত করার দায়িত্ব তিনি নিজেই নেবেন।

ভাষণের শেষভাগে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণের সমর্থন পেলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলনীতি হবে মহানবীর মহান আদর্শ—ন্যায়পরায়ণতা। জনগণের অধিকার প্রতিষ্ঠার এই দিনে তিনি আল্লাহর দরবারে ধানের শীষের বিজয় কামনা করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর