শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদ ইসলামপুর মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে জিহাদ কাউকে কিছু না জানিয়ে নিজের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
রাজধানীর চকবাজার এলাকায় একটি বাসা থেকে ফারহান রহমান জিহাদ (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ মার্চ) রাতে এ ঘটনা ঘটে, যা এলাকায় শোকের ছায়া ফেলেছে।

নিহত জিহাদ চাঁদপুরের হাইমচর উপজেলার ফজলুর রহমানের ছেলে। তিনি পরিবারের সঙ্গে চকবাজারের পোস্তা কাজী রিয়াজুদ্দিন রোডের একটি ভবনের চতুর্থ তলায় বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদ ইসলামপুর মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে জিহাদ কাউকে কিছু না জানিয়ে নিজের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিহাদের বড় ভাই ফাইম রহমান বলেন, 'আমার ছোট ভাই কেন এমন করল, আমরা কিছুই বুঝতে পারছি না।'

পরিবার জানিয়েছে, এ ঘটনার পেছনের কারণ সম্পর্কে তারা কিছুই জানে না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি চকবাজার থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর