শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

পুলিশি হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় জানানো হয়, যমুনা এলাকায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ঘোষণায় জানানো হয়, যমুনা এলাকায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এর আগে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়া এবং জড়িতদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

এদিকে আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছেন। ওই পোস্টে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আপাতত জমায়েত না করে চিকিৎসা নেওয়ার পর পুনরায় কর্মসূচিতে ফেরার আহ্বান জানানো হয়।

তবে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, তিনজন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তাদের কেউ গুলিবিদ্ধ নন।

উল্লেখ্য, হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাতভর চলা ওই কর্মসূচিতে হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, আবদুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক পদক্ষেপ না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর