মঙ্গলবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ মনির মেম্বারের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে নিজের অনুভূতি তুলে ধরেন।
পোস্টে তিনি জানান, নির্বাচনের প্রস্তুতিকালে একটি ভিডিওতে তিনি প্রথম মনির মেম্বারকে দেখেন। সেখানে অন্য একটি রাজনৈতিক দলের একজন ব্যক্তি তাকে বোঝানোর চেষ্টা করছিলেন—‘হাসনাতের দল করে লাভ কী? তিনি তো কেন্দ্রে এজেন্টও দিতে পারবেন না।’
এই ঘটনার পরই মনির মেম্বারের সঙ্গে তার পরিচয় হয় বলে জানান হাসনাত।
নির্বাচনে জয়লাভের পর মনির মেম্বারের সঙ্গে দেখা হলে তাকে না আসার কারণ জানতে চান হাসনাত।
হাসনাত আব্দুল্লাহ আরও জানান, মনির মেম্বার তাকে আশ্বস্ত করে বলেছেন, ‘আবার যখন আপনার প্রয়োজন হবে, আপনাকে আমাদের খুঁজতে হবে না। মাঠে যদি একজন মানুষও আপনার পাশে দাঁড়িয়ে থাকে, বুঝবেন—সেই মানুষটি মনির মেম্বার।’
পোস্টে হাসনাত লেখেন, 'সমাজে এমন অনেক মনির মেম্বার আছেন যারা নিরব, অনুচ্চারিত থেকেও সঠিক পথ দেখান। কোনো ঘোষণা বা প্রত্যাশা ছাড়াই কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে থাকেন। তাদের এই নিঃস্বার্থ সমর্থনই জয় এনে দেয়।'