শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

পর্তুগালে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নতুন আইন পাস

পর্তুগালে অবৈধভাবে বসবাসকারীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠোর করতে নতুন আইন পাস করেছে দেশটির সরকার। বৃহুস্পতিবার (৪ ডিসেম্বর) অনুমোদিত এই আইনে ‘রিটার্ন রেজিম’ বা দেশে ফেরত পাঠানোর নিয়মকে দ্রুত ও কঠোর করার ব্যবস্থা রাখা হয়েছে। সরকার জানিয়েছে, যারা অবৈধভাবে পর্তুগালে প্রবেশ করছে , এই আইন মূলত তাদের লক্ষ্য করেই করা হয়েছে। নতুন আইনে আশ্রয় আবেদনের অপব্যবহার ঠেকাতে নতুন শর্ত যোগ করা হয়েছে এবং দেরিতে আবেদন করা কিংবা প্রক্রিয়া দীর্ঘায়িত করার সুযোগ বন্ধ করা হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
পর্তুগালে অবৈধভাবে বসবাসকারীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠোর করতে নতুন আইন পাস করেছে দেশটির সরকার। 

বৃহুস্পতিবার (৪ ডিসেম্বর) অনুমোদিত এই আইনে ‘রিটার্ন রেজিম’ বা দেশে ফেরত পাঠানোর নিয়মকে দ্রুত ও কঠোর করার ব্যবস্থা রাখা হয়েছে।

সরকার জানিয়েছে, যারা অবৈধভাবে পর্তুগালে প্রবেশ করছে , এই আইন মূলত তাদের লক্ষ্য করেই করা হয়েছে। নতুন আইনে আশ্রয় আবেদনের অপব্যবহার ঠেকাতে নতুন শর্ত যোগ করা হয়েছে এবং দেরিতে আবেদন করা কিংবা প্রক্রিয়া দীর্ঘায়িত করার সুযোগ বন্ধ করা হয়েছে। এখন থেকে বিদেশি ও সীমান্ত–সংক্রান্ত সব ফাইল জাতীয় নিরাপত্তা বাহিনী (PSP) পরিচালনা করবে।

তবে সরকার বলছে, কঠোরতা বাড়লেও মানবিক বিবেচনা ও মর্যাদা রক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রত্যেক বিদেশির আত্মপক্ষ সমর্থন ও আপিল করার অধিকার থাকবে। শিশু ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে।

পর্তুগাল সরকার জানিয়েছে, এটি তাদের অভিবাসন নীতি সংস্কারের শেষ বড় ধাপ। এ পদক্ষেপের মধ্য দিয়ে দেশটি নিয়ন্ত্রিত ও নিয়মভিত্তিক অভিবাসন ব্যবস্থা চালু করতে চায়। একই সঙ্গে তারা আশ্বস্ত করেছে, বৈধ অভিবাসীদের অধিকার আগের মতোই রক্ষা করা হবে।

সদ্য সংবাদ/হাফিজ আল আসাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর