শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

পরিস্থিতি বিবেচনায় ভোটকেন্দ্রে প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগ করবে সেনাবাহিনী

এক সাংবাদিক জানতে চান, ভোটকেন্দ্রের পরিস্থিতি বিবেচনায় যদি অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে সেনাবাহিনীর রুলস অব এনগেজমেন্ট কী হবে—বিশেষ করে যখন বিজিবি জানিয়েছে তারা অতিরিক্ত বল প্রয়োগ করবে না। জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মনজুর হোসেন বলেন, সেনাবাহিনীর জন্য সুনির্দিষ্টভাবে রুলস অব এনগেজমেন্ট নির্ধারিত রয়েছে। আইনের আওতায় থেকে ধাপে ধাপে বল প্রয়োগের যে প্রক্রিয়া আছে, প্রয়োজন হলে সেটি অনুসরণ করেই ব্যবস্থা নেওয়া হবে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

নির্বাচনে ভোটকেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে সেনাবাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করতে পারে বলে জানিয়েছেন সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন। তবে এ ক্ষেত্রে সেনাবাহিনীর নির্ধারিত ‘রুলস অব এনগেজমেন্ট’ (Rules of Engagement) কঠোরভাবে অনুসরণ করা হবে বলে তিনি জানান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক সাংবাদিক জানতে চান, ভোটকেন্দ্রের পরিস্থিতি বিবেচনায় যদি অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে সেনাবাহিনীর রুলস অব এনগেজমেন্ট কী হবে—বিশেষ করে যখন বিজিবি জানিয়েছে তারা অতিরিক্ত বল প্রয়োগ করবে না। জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মনজুর হোসেন বলেন, সেনাবাহিনীর জন্য সুনির্দিষ্টভাবে রুলস অব এনগেজমেন্ট নির্ধারিত রয়েছে। আইনের আওতায় থেকে ধাপে ধাপে বল প্রয়োগের যে প্রক্রিয়া আছে, প্রয়োজন হলে সেটি অনুসরণ করেই ব্যবস্থা নেওয়া হবে।

ভোটের আগে বা পরে মব সহিংসতা হলে সেনাবাহিনীর ভূমিকা কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর। আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা গ্রহণে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত।

রাজনৈতিক বিষয়ে মন্তব্য না করার কথা উল্লেখ করে তিনি বলেন, যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

নির্বাচন নিয়ে জনমনে সংশয় দূর করার প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী প্রধান নিজে সব বিভাগে গিয়ে নির্বাচন সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় করেছেন। এর উদ্দেশ্য ছিল একদিকে সংশ্লিষ্টদের আস্থা দেওয়া, অন্যদিকে জনগণকে আশ্বস্ত করা যে সব বাহিনী সমন্বিতভাবে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রস্তুত।

পার্বত্য চট্টগ্রাম ও রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্নে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম সবসময়ই একটি সংবেদনশীল এলাকা। নির্বাচনকেন্দ্রিক নয়, বরং সার্বিক নিরাপত্তা বিবেচনায় সেখানে নিয়মিত সেনা মোতায়েন রয়েছে এবং সম্ভাব্য সব ঝুঁকি সেনাবাহিনীর অ্যাসেসমেন্টের মধ্যে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ভোটকেন্দ্রে সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন, সে জন্য নিয়মিত টহলের পাশাপাশি উপজেলাভিত্তিক এবং ক্ষেত্রবিশেষে কেন্দ্রভিত্তিক ক্যাম্প স্থাপন করা হয়েছে। নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধেও সেনাবাহিনীর সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

নির্বাচনকালীন সেনা মোতায়েন নিয়ে নিরপেক্ষতা প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী। সেনাপ্রধানের নির্দেশ অনুযায়ী সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। দায়িত্ব সঠিকভাবে পালন করা হলে জনগণ ও গণমাধ্যমের মাধ্যমেই সেই নিরপেক্ষতার প্রমাণ মিলবে।

সাইবার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, কিছু রাজনৈতিক নেতার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা সেনাবাহিনী পর্যবেক্ষণ করছে এবং নিজেদের প্রয়োজনে সাইবার আক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেষে তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী বিস্তৃত থ্রেট অ্যাসেসমেন্ট করেছে এবং সে অনুযায়ী মোতায়েন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাহিনীকে নন-লেথাল অস্ত্র ও রায়ট কন্ট্রোল ইকুইপমেন্ট দিয়ে সজ্জিত করা হয়েছে, যা প্রয়োজনে ব্যবহার করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর