শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের, বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে এ চিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠিটি তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রকাশ করে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন।

ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে এ চিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠিটি তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রকাশ করে।

চিঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের বিজয়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদে সাফল্য কামনা করেন ট্রাম্প।

প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ভারত–প্রশান্ত মহাসাগরীয় বা ইন্দো–প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তিনি বলেন, এমন একটি অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলো সমৃদ্ধ হতে পারে।

ডোনাল্ড ট্রাম্প লেখেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের এই সময়ে তিনি আশা করেন—দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল হবে, যার সুফল উভয় দেশের কৃষক ও শ্রমিকেরা পাবেন।

প্রতিরক্ষা সহযোগিতার প্রসঙ্গে ট্রাম্প চিঠিতে আরও বলেন, তিনি প্রত্যাশা করেন বাংলাদেশ দ্রুত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নেবে। এতে বাংলাদেশের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রে তৈরি আধুনিক ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে।

চিঠিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প জানান, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন-এর ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। একসঙ্গে কাজ করার মাধ্যমে উভয় দেশের জনগণকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

চিঠির শেষাংশে মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী দিনগুলোর জন্য আন্তরিক শুভকামনা জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর