শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর স্থগিত

উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি রক্ষা করতে তার পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ বগুড়ায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিতর্ক বা আইনি জটিলতা এড়াতে সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে। সোমবার (২ মার্চ) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেন, ১০ মার্চের কর্মসূচিটি বাতিল করা হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি রক্ষা করতে তার পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ বগুড়ায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।

তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিতর্ক বা আইনি জটিলতা এড়াতে সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে।

সোমবার (২ মার্চ) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেন, ১০ মার্চের কর্মসূচিটি বাতিল করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন। সংসদীয় রীতি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। এই শূন্য আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশা।

সফর স্থগিতের বিষয়ে রেজাউল করিম বাদশা বলেন, 'প্রধানমন্ত্রী আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। বর্তমানে উপনির্বাচনের প্রক্রিয়া চলছে, তাই এই সময়ে ফ্যামিলি কার্ড বিতরণের মতো সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শঙ্কা তৈরি করতে পারত। এ কারণে সফর স্থগিত করা হয়েছে।\

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়ে ছিলেন, প্রধানমন্ত্রী ১০ মার্চ বগুড়ায় এসে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল ব্যাপক। তবে উপনির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বগুড়াবাসীকে কিছুদিন অপেক্ষা করতে হবে। জেলা প্রশাসন ও দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া শেষে নতুন সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকায় জনসভায় অংশ নেবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর