প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে) মোহাম্মদ খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) তারিখে প্রকাশিত গেজেটে জানানো হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে খোদা বকশ চৌধুরীর পদত্যাগ গ্রহণ করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে প্রকাশিত এই গেজেটে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিবের স্বাক্ষর রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে প্রশাসনিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা চলার মধ্যেই তাঁর পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশ পেল।