শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

প্রধান প্রধান বিষয়ে ইরানের সঙ্গে ঐকমত্যের দাবি ট্রাম্পের

পারস্য উপসাগর অঞ্চলে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তার পর সাংবাদিকদের সামনেও তিনি দাবি করেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং প্রধান কয়েকটি বিষয়ে ঐকমত্যের ক্ষেত্র তৈরি হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
পারস্য উপসাগর অঞ্চলে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তার পর সাংবাদিকদের সামনেও তিনি দাবি করেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং প্রধান কয়েকটি বিষয়ে ঐকমত্যের ক্ষেত্র তৈরি হয়েছে।

স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার একটি বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, দুই পক্ষের মধ্যে জোরালো আলোচনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে অগ্রগতি দেখা যাচ্ছে। তিনি জানান, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং যুক্তরাষ্ট্রও একই লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এমনকি সেদিনই আবার ফোনে আলোচনার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

এর আগে শনিবার ট্রাম্প সতর্ক করে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। এর জবাবে ইরান প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

পরবর্তী সময়ে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী সমাধান নিয়ে আলোচনা হয়েছে এবং আপাতত ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলা থেকে বিরত থাকার ইঙ্গিত দেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এই অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, অবকাঠামোতে হামলা বন্ধ থাকলে অঞ্চলের অস্থিতিশীলতা কিছুটা কমতে পারে।

এদিকে সামরিক পরিস্থিতিতেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত সপ্তাহে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে জরুরি অবতরণ করে। কিছু সূত্র ও ইরানি গণমাধ্যম দাবি করেছে, বিমানটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান থেকে ব্রিটেনের ওপর সরাসরি হামলার আশঙ্কা নেই। একই সঙ্গে তিনি দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানান এবং হরমুজ প্রণালী নিয়ে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

কাতার ইউনিভার্সিটির অধ্যাপক আব্দুল্লাহ আল-ইতাইবি আল-জাজিরাকে বলেন, আগামী শুক্রবার পর্যন্ত সময়টি অত্যন্ত সংবেদনশীল। এই সময়ের মধ্যে কোনো আনুষ্ঠানিক সমঝোতা না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর