শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

‘পরাজয়’ না মানলে ইরানকে ‘নরক দর্শন’ করাবেন ট্রাম্প: হোয়াইট হাউস

বুধবার (২৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় শান্তির পক্ষে এবং তিনি আর কোনো প্রাণহানি বা ধ্বংস চান না। তবে ইরান যদি বাস্তবতা মেনে নিতে ব্যর্থ হয় এবং সামরিকভাবে নিজেদের পরাজয় স্বীকার না করে, তাহলে তাদের ওপর এমন আঘাত হানা হবে যা তারা আগে কখনো দেখেনি।' তিনি আরও বলেন, 'প্রেসিডেন্টের হুঁশিয়ারি কোনো ‘ফাঁকা বুলি’ নয় এবং তেহরানের উচিত হবে পরিস্থিতি ভুলভাবে মূল্যায়ন না করা।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ইরান চলমান সংঘাত বন্ধে সম্মানজনক কোনো সমঝোতায় না এলে দেশটিকে ‘নরক দর্শন’ করানো হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত ওয়াশিংটন।

বুধবার (২৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় শান্তির পক্ষে এবং তিনি আর কোনো প্রাণহানি বা ধ্বংস চান না। তবে ইরান যদি বাস্তবতা মেনে নিতে ব্যর্থ হয় এবং সামরিকভাবে নিজেদের পরাজয় স্বীকার না করে, তাহলে তাদের ওপর এমন আঘাত হানা হবে যা তারা আগে কখনো দেখেনি।'

তিনি আরও বলেন, 'প্রেসিডেন্টের হুঁশিয়ারি কোনো ‘ফাঁকা বুলি’ নয় এবং তেহরানের উচিত হবে পরিস্থিতি ভুলভাবে মূল্যায়ন না করা।'

মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসন পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫ দফা একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে। যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, তেহরান প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে এবং প্রকাশ্যে কোনো আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। তবে লেভিটের দাবি, আলোচনা এখনো চলছে এবং তা ইতিবাচক দিকেই এগোচ্ছে।

আলোচনার বিস্তারিত বিষয়বস্তু কিংবা ইরানের পক্ষ থেকে কারা নেতৃত্ব দিচ্ছেন—সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি। তবে আলোচনায় স্থবিরতা এসেছে—এমন খবরও নাকচ করেছেন। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে পাকিস্তান ও মিশর তাদের ভূখণ্ডে বৈঠকের প্রস্তাব দিয়েছে।

এর আগে গত সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, আলোচনায় অগ্রগতি হওয়ায় ইরানের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

হোয়াইট হাউস মনে করছে, ইরানের বর্তমান নেতৃত্বের সামনে এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ—যার মাধ্যমে তারা স্থায়ীভাবে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি হুমকি বন্ধ করতে পারে।

এই কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের উপদেষ্টা জ্যারেড কুশনার। লেভিট ভ্যান্সের ভূমিকাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

এদিকে ইরান যুক্তরাষ্ট্রকে যে ‘বড় উপহার’ দিয়েছে বলে ট্রাম্প দাবি করেছেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। ধারণা করা হচ্ছে, বিষয়টি তেল সরবরাহ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সঙ্গে সম্পর্কিত।

সম্প্রতি ২০ লাখ ব্যারেল তেলবাহী একটি জাহাজ কোনো বাধা ছাড়াই প্রণালী অতিক্রম করায় অনেকে এটিকে ওই ‘উপহার’-এর অংশ হিসেবে মনে করছেন। তবে এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি হোয়াইট হাউস।

কূটনৈতিক প্রচেষ্টা চললেও সামরিক প্রস্তুতিতে কোনো শিথিলতা নেই বলে জানিয়েছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের পাশাপাশি পেন্টাগন যুদ্ধের জন্য অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে। এছাড়া ৮২তম এয়ারবর্ন ডিভিশনের একটি অংশ মোতায়েনের পরিকল্পনাও রয়েছে।

লেভিট জানান, চার থেকে ছয় সপ্তাহের মধ্যে সামরিক অভিযান শেষ করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তার চেয়েও এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। ‘অপারেশন এপিক ফিউরি’র মূল লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছেছে মার্কিন বাহিনী এবং এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর