শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ফ্রান্স-নরওয়ের লড়াইয়ে স্পটলাইটে এমবাপে ও হলান্ড

ক্লাব ফুটবল হোক কিংবা আন্তর্জাতিক অঙ্গন, কিলিয়ান এমবাপে ও আর্লিং হলান্ড—দুজনই সময়ের অন্যতম ভয়ংকর গোলদাতা। একজন গতি, সৃজনশীলতা ও আক্রমণভাগের বহুমাত্রিক দক্ষতায় প্রতিপক্ষকে ভোগান, অন্যজন নিখাদ গোল করার অসাধারণ ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ক্যারিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে দুজনই নিজ নিজ দেশের সর্বোচ্চ গোলদাতার আসনে পৌঁছে গেছেন। চলতি বিশ্বকাপে অলিভিয়ে জিরুর ১০০ ম্যাচে করা ৬০ গোলের রেকর্ড ছাড়িয়ে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ২৭ বছর ৬ মাস ৩৮ দিন বয়সী এমবাপে। অন্যদিকে মাত্র ২৫ বছর ১১ মাস ২ দিন বয়সে নরওয়ের হয়ে ৫২ ম্যাচে ৫০ গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতার কাতারে উঠে এসেছেন হলান্ড।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ক্লাব ফুটবল হোক কিংবা আন্তর্জাতিক অঙ্গন, কিলিয়ান এমবাপে ও আর্লিং হলান্ড—দুজনই সময়ের অন্যতম ভয়ংকর গোলদাতা। একজন গতি, সৃজনশীলতা ও আক্রমণভাগের বহুমাত্রিক দক্ষতায় প্রতিপক্ষকে ভোগান, অন্যজন নিখাদ গোল করার অসাধারণ ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

ক্যারিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে দুজনই নিজ নিজ দেশের সর্বোচ্চ গোলদাতার আসনে পৌঁছে গেছেন। চলতি বিশ্বকাপে অলিভিয়ে জিরুর ১০০ ম্যাচে করা ৬০ গোলের রেকর্ড ছাড়িয়ে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ২৭ বছর ৬ মাস ৩৮ দিন বয়সী এমবাপে। অন্যদিকে মাত্র ২৫ বছর ১১ মাস ২ দিন বয়সে নরওয়ের হয়ে ৫২ ম্যাচে ৫০ গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতার কাতারে উঠে এসেছেন হলান্ড।

চলমান বিশ্বকাপে গোলদাতার লড়াইটাও জমে উঠেছে। লিওনেল মেসি ও ভিনিসিয়ুস জুনিয়রের পাশাপাশি এমবাপে ও হলান্ডও রয়েছেন গোল্ডেন বুটের দৌড়ে। তিনটি বিশ্বকাপ খেলেই মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন এমবাপে। এবারের আসরের প্রথম দুই ম্যাচে তাঁর গোল চারটি। অভিষেক বিশ্বকাপ খেলতে নেমে হলান্ডও প্রথম দুই ম্যাচে চারবার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন।

আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্স ও নরওয়ে এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে সাতটিতে জয় পেয়েছে ফ্রান্স, চারটি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি চারটিতে জয় পেয়েছে নরওয়ে। তবে এই দুই দলের আগের কোনো লড়াইয়ে মুখোমুখি হননি এমবাপে ও হলান্ড। কারণ, ২০১৪ সালের পর আর একে অপরের বিপক্ষে মাঠে নামেনি ইউরোপের এই দুই দল। প্রায় এক যুগ পর বোস্টনে আবারও মুখোমুখি হচ্ছে তারা।

ক্লাব ফুটবলে অবশ্য চারবার একে অপরের প্রতিপক্ষ হয়েছেন দুই তারকা। পিএসজির জার্সিতে এমবাপের বিপক্ষে বরুসিয়া ডর্টমুন্ড ও পরে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন হলান্ড। চার ম্যাচে হলান্ড করেছেন পাঁচ গোল, বিপরীতে এমবাপের গোল একটি। সর্বশেষ গত মার্চে ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের জার্সিতে এমবাপের দল ২-১ গোলে হারায় হলান্ডের ম্যানচেস্টার সিটিকে। সেই ম্যাচে দুজনই গোল করেছিলেন।

২৭ ফেব্রুয়ারি রাত ১টায় ‘আই’ গ্রুপে ফ্রান্স ও নরওয়ের লড়াই ঘিরে তাই বোস্টন স্টেডিয়ামের সব আলো থাকবে এই দুই মহাতারকার দিকেই।

ম্যাচকে সামনে রেখে হলান্ড বলেছেন, ‘আমরা পরের পর্বে উঠেছি, যা অসাধারণ। এখন এই ম্যাচ নিয়ে আমার খুব বেশি ভাবনা নেই। ফ্রান্স সম্ভবত আমাদের হারাবে, এমনকি পুরো টুর্নামেন্টও জিততে পারে।’

অন্যদিকে ফরাসি অধিনায়ক এমবাপে ব্যক্তিগত দ্বৈরথের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁর ভাষায়, ‘আমি হলান্ডকে নিয়ে ভাবছি না। অবশ্যই আমরা জিতব।’

এক ম্যাচ হাতে রেখেই দুই দল শেষ বত্রিশ নিশ্চিত করেছে। ফলে ব্যক্তিগত কৃতিত্বের পাশাপাশি ম্যাচটিতে দলীয় পারফরম্যান্সই এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এমবাপে ও হলান্ডের কাছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর