শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ফোন ব্লক করায় প্রেমিককে খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে কল ও মেসেজ ব্লক করাকে কেন্দ্র করে এক প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) অভিযুক্ত তরুণী রোশনি সূর্যবংশীকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, নিহত কমতা প্রসাদ সূর্যবংশী (২৫) ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি হোটেলে কাজ করতেন। তিনি বিজেপি নেতা ও জেলা পঞ্চায়েত সভাপতি রাজেশ সূর্যবংশীর ভাতিজা। ছয় মাস আগে ইনস্টাগ্রামে তাদের পরিচয় হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে কল ও মেসেজ ব্লক করাকে কেন্দ্র করে এক প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) অভিযুক্ত তরুণী রোশনি সূর্যবংশীকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, নিহত কমতা প্রসাদ সূর্যবংশী (২৫) ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি হোটেলে কাজ করতেন। তিনি বিজেপি নেতা ও জেলা পঞ্চায়েত সভাপতি রাজেশ সূর্যবংশীর ভাতিজা। ছয় মাস আগে ইনস্টাগ্রামে তাদের পরিচয় হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ঘটনার কয়েক দিন আগে কমতা হঠাৎ রোশনির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং তার ফোন ব্লক করেন। অভিযোগ, এতে রোশনি ক্ষুব্ধ হয়ে কমতার ঘরে ছুরি নিয়ে যান।

পুলিশ জানিয়েছে, দরজা খোলার পর রোশনি কমতার কাছে তার ফোন দাবি করেন। কমতা ফোন দিতে অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডা তীব্র হয় এবং একপর্যায়ে রোশনি কমতার বুকে ছুরিকাঘাত করেন।

ঘরের ভিতরের আওয়াজ শুনে কমতার রুমমেট বাইরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা সুম্মত সাহু জানান, অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোশনি দাবি করেছেন, তিনি শুধুমাত্র ভয় দেখানোর জন্য ছুরি নিয়ে গিয়েছিলেন। তবে পুলিশ হত্যার পেছনের উদ্দেশ্য, তাদের সম্পর্কের ধরন এবং ঘটনার ধারাবাহিকতা যাচাই করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর