শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ফের ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনার জেরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে মার্কিন হামলার পরপরই পাল্টা হামলার দাবি করেছে তেহরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, উপসাগরে একটি তেলবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণকেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে শক্তিশালী হামলা চালানো হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনার জেরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে মার্কিন হামলার পরপরই পাল্টা হামলার দাবি করেছে তেহরান।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, উপসাগরে একটি তেলবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণকেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে শক্তিশালী হামলা চালানো হয়েছে।

সেন্ট্রাল কমান্ডের দাবি, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ব্যবসা-বাণিজ্য বাড়তে শুরু করার সময় ইরানের এ ধরনের পদক্ষেপ নৌ চলাচলের স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে।

অন্যদিকে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র আবারও তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বাহিনীটির দাবি, এর জবাবে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, এ ধরনের হামলার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ও ব্যাপক জবাব দেওয়া হবে।

মার্কিন ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক বন্দরের কাছে একটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের একটি সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার রাত প্রায় ১১টা ১৫ মিনিটে সিরিক বন্দরের ডক এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এভার লাভলি’-তে হামলার ঘটনা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের স্পষ্ট লঙ্ঘন। একই বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইরান যুদ্ধবিরতির সমঝোতায় স্বাক্ষর করেছিল এবং যুক্তরাষ্ট্র তা পুরোপুরি মেনে চলেছে। সমঝোতা বাস্তবায়ন নিয়ে কোনো আপত্তি থাকলে তা আলোচনার মাধ্যমেই জানানো উচিত ছিল। তিনি আরও বলেন, সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে।

কয়েক মাসের সংঘাতের পর গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই সমঝোতায় লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ রাখার কথা উল্লেখ ছিল। তবে লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় ক্ষুব্ধ হয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেয় ইরান।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকেই প্রণালিটি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে বিশ্ববাজারে জ্বালানি তেল, সারসহ বিভিন্ন জরুরি পণ্যের দাম বেড়ে যায়। পরে সমঝোতার অংশ হিসেবে ৬০ দিনের জন্য আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে কোনো মাশুল ছাড়াই নিরাপদে চলাচলের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

কিন্তু বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এভার লাভলি’ জাহাজে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজের কোনো নাবিক বা ক্রু আহত না হলেও ঘটনার জন্য সরাসরি ইরানকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, জাহাজটির দিকে অন্তত চারটি একমুখী হামলার ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে তিনটি ভূপাতিত করা গেলেও একটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর