শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ফের দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী, দেশের প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে আগামী ২৪ মে (রোববার) থেকে, যা চলবে ৪ জুন পর্যন্ত। এর সঙ্গে ছুটির আগে ও পরের সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করবে। একইভাবে কলেজ পর্যায়েও ১২ দিনের নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১৬ দিনের ছুটি থাকছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, স্কুল ও কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।

সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী, দেশের প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে আগামী ২৪ মে (রোববার) থেকে, যা চলবে ৪ জুন পর্যন্ত। এর সঙ্গে ছুটির আগে ও পরের সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করবে। একইভাবে কলেজ পর্যায়েও ১২ দিনের নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১৬ দিনের ছুটি থাকছে।

অন্যদিকে, মাদ্রাসাগুলোতে এবার ছুটির মেয়াদ তুলনামূলকভাবে বেশি। শিক্ষাপঞ্জি অনুযায়ী ২৪ মে থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। আগের ও পরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মোট ছুটি দাঁড়াচ্ছে টানা ২১ দিন।

এদিকে সরকার ঈদুল আজহার সাধারণ ছুটি ২৫ থেকে ৩১ মে পর্যন্ত মোট ৭ দিন নির্ধারণ করেছে। এই ছুটি কার্যকর করতে ২৩ মে’র সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটিতে কোনো পরিবর্তন আনা হয়নি, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর