ইউএস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নর্থ সুলাওয়েসির তন্দানো থেকে ২৯ কিলোমিটার দক্ষিণে এবং এর গভীরতা ছিল ১২০.৯ কিলোমিটার।
এর আগে গত রোববার (২৩ নভেম্বর) পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। সেটিতেও সেরকমচ কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়া প্রায়ই ভূমিকম্পে কেঁপে ওঠে। একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় এ অঞ্চলে কম্পনের প্রবণতা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।