শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

পাকিস্তান সিরিজেই দলে ফিরতে পারেন সাকিব আল হাসান

দেড় বছরেরও বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে বাংলাদেশ ক্রিকেটে বড় আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন। আসন্ন মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে তারকা অলরাউন্ডারকে দলে ফেরানোর আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজনৈতিক অস্থিরতা ও আইনি জটিলতার কারণে দীর্ঘদিন দেশের বাইরে থাকা সাবেক এই অধিনায়ককে পাকিস্তান সিরিজের জন্য বিবেচনায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
দেড় বছরেরও বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে বাংলাদেশ ক্রিকেটে বড় আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন। আসন্ন মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে তারকা অলরাউন্ডারকে দলে ফেরানোর আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
রাজনৈতিক অস্থিরতা ও আইনি জটিলতার কারণে দীর্ঘদিন দেশের বাইরে থাকা সাবেক এই অধিনায়ককে পাকিস্তান সিরিজের জন্য বিবেচনায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়। সেখানে সাকিবের ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হলে তাকে দলে অন্তর্ভুক্ত করতে নির্বাচকদের সবুজ সংকেত দেওয়া হয়।
 
বিসিবির এই সিদ্ধান্তে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা যেমন উজ্জ্বল হয়েছে, তেমনি দেশের মাটিতে ক্যারিয়ার শেষ করার তার ইচ্ছাও নতুন করে আলোচনায় এসেছে। বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানিয়েছেন, সাকিবকে দলে ফেরানোর প্রক্রিয়াটি এখন বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছে।
 
এ বিষয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর আরও জানান, বোর্ড সভাপতি আমিনুল ইসলাম সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন, যাতে সাকিবের দেশে ফেরা ও খেলার ক্ষেত্রে কোনো আইনি বা প্রশাসনিক জটিলতা না থাকে। বিসিবির লক্ষ্য স্পষ্ট—আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই সাকিবকে জাতীয় দলে ফেরানো।
 
আসিফ আকবরের মতে, বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের অবদান অনস্বীকার্য। সেই অবদানের সম্মান জানিয়ে তাকে দেশের মাটিতে খেলে ক্যারিয়ার শেষ করার সুযোগ দেওয়া উচিত।
 
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাকিব আল হাসান দেশে ফিরতে পারেননি। একই বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও নিরাপত্তাজনিত কারণে সে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
 
বর্তমানে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি সাকিবের প্রত্যাবর্তন নিয়ে আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক। মার্চে পাকিস্তান দল বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। এরপর পাকিস্তান সুপার লিগ শেষ করে মে মাসে আবারও দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে। বিসিবির ধারণা, এই সিরিজগুলো সাকিবের জন্য মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মঞ্চ হতে পারে।
 
সাকিবের ঘনিষ্ঠ মহল থেকেও জানা গেছে, তিনি আবার দেশের হয়ে খেলতে আগ্রহী। তবে পাকিস্তান সিরিজই তার ক্যারিয়ারের শেষ অধ্যায় হবে কি না, সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সাকিব আল হাসানের ওপরই ছেড়ে দিয়েছে বিসিবি। এখন ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি সরকারের সবুজ সংকেতের দিকেই, যা সাকিবের ফেরার বিষয়টি চূড়ান্ত রূপ দেবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর