শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ওয়ার্ড কমিশনার থেকে মেয়র, প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রিসভায় আরিফুল

সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন আগেই। এবার প্রথমবার সংসদ সদস্য হয়েই আরিফুল হক চৌধুরী জায়গা করে নিলেন তারেক রহমান–এর মন্ত্রিসভায়। দুই দশক পর সরকার পরিচালনায় ফিরতে যাওয়া বিএনপি–র মন্ত্রিসভায় তিনি ২৫ জন পূর্ণমন্ত্রীর একজন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের শুরুতেই তার কাঁধে দুই মন্ত্রণালয়ের ভার পড়ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি—এমন তথ্য পাওয়া গেছে। মন্ত্রী হওয়ার খবর পেয়ে সাংবাদিকদের আরিফুল হক বলেন, সবাইকে নিয়ে চলতে চান তিনি এবং দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, তার প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চান।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন আগেই। এবার প্রথমবার সংসদ সদস্য হয়েই আরিফুল হক চৌধুরী জায়গা করে নিলেন তারেক রহমান–এর মন্ত্রিসভায়। দুই দশক পর সরকার পরিচালনায় ফিরতে যাওয়া বিএনপি–র মন্ত্রিসভায় তিনি ২৫ জন পূর্ণমন্ত্রীর একজন।

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের শুরুতেই তার কাঁধে দুই মন্ত্রণালয়ের ভার পড়ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি—এমন তথ্য পাওয়া গেছে। মন্ত্রী হওয়ার খবর পেয়ে সাংবাদিকদের আরিফুল হক বলেন, সবাইকে নিয়ে চলতে চান তিনি এবং দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, তার প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোম্পানীগঞ্জ–গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত সিলেট–৪ আসন থেকে আরিফুল হক ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন পান ৭১ হাজার ৩৯১ ভোট।

প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রিসভায় স্থান পাওয়ায় সিলেট বিএনপিতে উচ্ছ্বাস দেখা দিয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তৃণমূল থেকে উঠে আসা একজন নেতার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি নেতাকর্মীদের আনন্দিত করেছে এবং সিলেটের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা করছেন।

শুরুতে সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট–১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন আরিফুল হক। তবে ওই আসনে মনোনয়ন পান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তারি। পরে গত ৫ নভেম্বর রাতে দলীয় হাইকমান্ডের নির্দেশে সিলেট–৪ আসনে প্রার্থী হন আরিফুল হক। ৭ নভেম্বর থেকে তিনি প্রচার শুরু করেন এবং ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়।

বর্তমানে আরিফুল হক বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। এর আগে তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন এবং সিলেট জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি সিলেট মহানগর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তিনি ছাত্রদলের রাজনীতি করেছেন এবং জেলা ছাত্রদল ও শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং এমসি কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

চারদলীয় জোট সরকারের সময় সিলেট–১ আসনের তৎকালীন সংসদ সদস্য ও অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান–এর আস্থাভাজন হিসেবে তার রাজনৈতিক উত্থান ঘটে। ২০০৩ সালে তিনি সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন এবং নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান। সে সময় সাইফুর রহমানের সিলেটকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম দেখভাল করতেন আরিফুল হক, যাকে অনেকে ‘ছায়া অর্থমন্ত্রী’ হিসেবেও অভিহিত করতেন।

২০১৩ সালে তিনি আওয়ামী লীগের প্রয়াত মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে প্রথমবার সিলেটের মেয়র হন। ২০১৮ সালের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে চারটিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হলেও সিলেটে বিএনপি থেকে আরিফুল হক মেয়র নির্বাচিত হন। তবে ২০২৩ সালে বিএনপি সিটি নির্বাচনে অংশ না নেওয়ায় তিনি আর প্রার্থী হননি।

বিএনপির মনোনয়নে টানা দুই মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে সিলেটে নানা উন্নয়নকাজ করেন আরিফুল হক। দলমত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়। ২০২৩ সালের ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে দলের বাইরের ভোটারদের চাপ থাকলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচন বর্জন করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হননি, যা দলীয় নেতাকর্মীদের কাছে তার গ্রহণযোগ্যতা আরও বাড়ায়।

সিলেট–৪ আসনে আওয়ামী লীগের ইমরান আহমেদ সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর