শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ওয়ানডেতে ফেরা নিয়ে যা বললেন মুশফিকুর রহিম

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন সিলেটে দলের হয়ে সংবাদ সম্মেলনে এসে তিনি এ বিষয়ে কথা বলেন। সেখানে তাকে ওয়ানডে দলে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানান, তাকে প্রস্তাব দেওয়া হলেও ফেরার সিদ্ধান্তে তিনি অনড়।মুশফিক বলেন, 'ওয়ানডে আর ফেরার পরিকল্পনা নেই, যদিও অফার এসেছিল। তবে আমার মনে হয়, আমাদের ওয়ানডে দলটা এখন খুবই ব্যালেন্সড।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম আবারও ওয়ানডে ক্রিকেটে ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। গেল বছর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে এই ফরম্যাট থেকে অবসর নেওয়া মুশফিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়ানডেতে ফেরার কোনো পরিকল্পনা তার নেই।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন সিলেটে দলের হয়ে সংবাদ সম্মেলনে এসে তিনি এ বিষয়ে কথা বলেন। সেখানে তাকে ওয়ানডে দলে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানান, তাকে প্রস্তাব দেওয়া হলেও ফেরার সিদ্ধান্তে তিনি অনড়।

মুশফিক বলেন, 'ওয়ানডে আর ফেরার পরিকল্পনা নেই, যদিও অফার এসেছিল। তবে আমার মনে হয়, আমাদের ওয়ানডে দলটা এখন খুবই ব্যালেন্সড।'

দলের বর্তমান অবস্থার প্রশংসা করে তিনি আরও বলেন, 'দীর্ঘদিন টেস্ট ক্রিকেটে খেলার কারণে সতীর্থদের পরিশ্রম ও মানসিক চাপ ভালোভাবে বুঝতে পারি।'

বিশেষ করে মুমিনুল হক ও তাইজুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'তাদের পারফরম্যান্স ও হাসিমুখ দেখাটা সবসময়ই ভালো লাগে।'

এদিকে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থানে থেকে মৌসুম শেষ করতে চান এই অভিজ্ঞ ক্রিকেটার। পাশাপাশি ঘরের মাঠে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েও আশাবাদী তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর