শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

অসুস্থ হয়ে আন্দোলন থেকে বিরতি নিলেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে

ভারতের নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তবে সুস্থ হয়ে আবারও আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ভারতের নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তবে সুস্থ হয়ে আবারও আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ দীপক জানান, শারীরিক অসুস্থতার কারণে কয়েক ঘণ্টার জন্য বিশ্রামে থাকলেও সন্ধ্যার মধ্যে তিনি আবার যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে ফিরবেন।

পোস্টে তিনি বলেন, গত কয়েকদিন ধরে জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন তিনি। ব্যথানাশক ওষুধ খেয়ে কোনোভাবে সময় পার করছেন। তবে আন্দোলন থেকে দূরে থাকতে চান না বলেও জানান তিনি।

এর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও শিক্ষার্থীদের দাবিকে কেন্দ্র করে যন্তর মন্তরে চলমান আন্দোলনে সক্রিয় ছিলেন অভিজিৎ দীপকসহ অন্য বিক্ষোভকারীরা। তারা ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। তবে পুলিশ দাবি করেছে, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ করেন।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

মোদির এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি ও কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতারা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর