বৃহস্পতিবার (১৪ মে) রাজধানী লা পাজ-এর কেন্দ্রীয় চত্বর প্লাজা মুরিলোতে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। নিরাপত্তাবেষ্টনী ভেঙে চত্বরে ঢোকার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
দেশটির খনি শ্রমিকদের সংগঠন ফেডারেশন অব মাইনিং কোঅপারেটিভসের নেতৃত্বে হাজার হাজার শ্রমিক এ আন্দোলনে অংশ নিয়েছেন। আন্দোলনকারীদের দাবি, খনিশিল্পে ব্যবহৃত বিস্ফোরক ও জ্বালানি তেলের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি খনি সংক্রান্ত চুক্তির শর্ত পুনর্বিবেচনা এবং আধুনিক নীতিমালা প্রণয়নেরও দাবি জানিয়েছেন তারা।

তবে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ অস্বীকার করেছেন মোরালেস। তিনি দাবি করেন, সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে তাকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করছে।
মোরালেস আরও বলেন, 'জনগণের ক্ষোভ স্বতঃস্ফূর্ত এবং তারা এমন একটি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, যে সরকার শুরু থেকেই সংবিধান ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।'
সূত্র: আল জাজিরা