ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদে এবং বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার হওয়া ব্যবসায়ীদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে সারা দেশের মোবাইল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। শনিবার (৩ জানুয়ারি) এই ঘোষণা দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে আগামীকাল রোববার (০৪ জানুয়ারি) রাজধানী ঢাকায় জমায়েত ও অবস্থান কর্মসূচি পালন করবে তারা।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদে এবং বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার হওয়া ব্যবসায়ীদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে সারা দেশের মোবাইল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
শনিবার (৩ জানুয়ারি) এই ঘোষণা দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে আগামীকাল রোববার (০৪ জানুয়ারি) রাজধানী ঢাকায় জমায়েত ও অবস্থান কর্মসূচি পালন করবে তারা।
এমবিসিবির সিনিয়র সহ-সভাপতি শামীম মোল্লা বলেন, 'সরকার মোবাইল কোম্পানিগুলোকে সুবিধা দিতে এনইআইআর ব্যবস্থা চালু করেছে। আমরা কর হার কমানো, বিটিআরসির আরোপিত বাধা প্রত্যাহার এবং আমদানি নীতিমালা সহজ করার দাবিতে আগে থেকেই আন্দোলন চালাচ্ছিলাম। এখন এই দাবির সঙ্গে যুক্ত হয়েছে গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তি।'
তিনি আরও জানান, দেশের সব মোবাইল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং রাজধানীতে অবস্থান কর্মসূচি হবে। নিরাপত্তার কারণে কর্মসূচির সঠিক স্থান প্রকাশ করা হয়নি।