শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

অনেক চাঁদাবাজকে সংসদে ঢুকিয়েছেন, এদের কোনো মন্ত্রণালয় দেবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে যারা সংসদে প্রবেশ করেছেন, তাদের কোনোভাবেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত নয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে যারা সংসদে প্রবেশ করেছেন, তাদের কোনোভাবেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত নয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরা ২৪ জন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, দেশে একটি সম্পূর্ণ ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে। আগে থেকেই নির্ধারণ করে দেওয়া হয়েছে কে কতটি আসন পাবে। এটি একটি কর্পোরেট ধাঁচের নির্বাচন—যেখানে হাজার কোটি টাকা যার হাতে, সেই চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে অর্থ উপার্জন করে পাঁচ বছর জনগণের ওপর অত্যাচার চালায়, এরপর আবার আলেম সেজে ভোট চাইতে আসে।

তিনি আরও বলেন, “যারা এই নির্বাচন পরিচালনা করেছেন, তাদের কাছে আল্লাহর দোহাই—আপনারা অনেক চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজকে সংসদে ঢুকিয়েছেন। এদের কাউকেই যেন মন্ত্রণালয়ের দায়িত্ব না দেওয়া হয়।”

কারামুক্ত প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এনসিপির এই নেতা বলেন, যেসব আসনে এনসিপি বিজয়ী হয়েছে, সেখানে প্রবাসীরা শাপলা কলি ও ১১ দলীয় জোটের পক্ষে অভূতপূর্ব সমর্থন দিয়েছেন। তিনি বলেন, “এই ঋণ আমরা কখনো শোধ করতে পারব না।”

প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের সংকটকালে তারা গণআন্দোলনে সমর্থন দিয়েছেন, রেমিট্যান্স বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি পালন করেছেন এবং গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। তাদের এই অবদান নতুন বাংলাদেশ গঠনের পথকে আরও সুগম করেছে বলে তিনি মন্তব্য করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর