শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নয়াদিল্লিতে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, নিহত ২০

ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্য নগর এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে আরও ৪৭ জনকে জীবিত উদ্ধার করেন। বুধবার (৩ জুন) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে পাঁচতলা বিশিষ্ট ‘মিকাসা ইন’ হোটেলের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্য নগর এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে আরও ৪৭ জনকে জীবিত উদ্ধার করেন।

বুধবার (৩ জুন) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে পাঁচতলা বিশিষ্ট ‘মিকাসা ইন’ হোটেলের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হাউজ খাস সংলগ্ন হাউজ রানি এলাকার সরু গলিতে অবস্থিত ওই হোটেলে অগ্নিকাণ্ডের সময় ৪০ জনের বেশি মানুষ অবস্থান করছিলেন। স্থানীয়দের দাবি, ২৫টি কক্ষের এই হোটেলে থাকা অনেক অতিথিই বিদেশি নাগরিক, যারা চিকিৎসার জন্য সেখানে অবস্থান করছিলেন।

আগুন লাগার সময় অধিকাংশ অতিথি কক্ষে ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিস জানায়, দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার এবং কুইক রেসপন্স টিমসহ একাধিক ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়।

হোটেলের রেস্তোরাঁর প্রধান শেফ কেসর সিং জানান, সকালে রান্নাঘরের একটি বৈদ্যুতিক চুলা চালু করার সময় হঠাৎ আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। তিনি ও তার সহকারী দ্রুত বাইরে বের হয়ে আসতে সক্ষম হন।

ঘটনার ভিডিওতে দেখা যায়, প্রাণ বাঁচাতে কয়েকজন অতিথি জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ছেন।

এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর