শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নরওয়ের হয়েও খেলবেন নেইমার

২০২৩ সালে নরওয়ের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর দ্রুত গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন নুসা। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৯টি গোল করেছেন তিনি। আরলিং হালান্ড ও মার্টিন ওদেগার্দের মতো তারকাদের সঙ্গে খেলেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। বিশ্বকাপের প্রথম নকআউট পর্বে আইভরি কোস্টের বিপক্ষে দৃষ্টিনন্দন গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের সামনে বড় চ্যালেঞ্জ হতে পারেন ‘নেইমার’। তবে তিনি ব্রাজিলের পরিচিত তারকা নন, নরওয়ের উদীয়মান উইঙ্গার আন্তোনিও নুসা। দুর্দান্ত ড্রিবলিং, গতি ও আক্রমণাত্মক ফুটবলের কারণে ইউরোপজুড়ে তিনি পরিচিত হয়ে উঠেছেন ‘নরওয়ের নেইমার’ নামে।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নরওয়ের বিপক্ষে ম্যাচের জন্য তার দল প্রস্তুত। তবে নরওয়ের আক্রমণভাগে সবচেয়ে বেশি নজর থাকবে নুসার ওপর, যিনি ইতোমধ্যে ইউরোপের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার হিসেবে নিজের পরিচয় গড়ে তুলেছেন।

২০০৫ সালের ১৭ এপ্রিল নরওয়ের ল্যাংহুসে জন্ম নুসার। তার মা নরওয়েজিয়ান এবং বাবা নাইজেরিয়ান। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি গভীর আগ্রহ ছিল তার। স্থানীয় পর্যায়ে খেলার পর স্টাবেকের একাডেমিতে যোগ দেন এবং সেখান থেকেই পেশাদার ফুটবলে পথচলা শুরু হয়।

২০২১ সালে বেলজিয়ামের ক্লাব ব্রুগায় যোগ দিয়ে দ্রুত আলোচনায় আসেন নুসা। ২০২২ সালে চ্যাম্পিয়নস লিগে অভিষেক ম্যাচেই গোল করে নিজের সামর্থ্যের জানান দেন। পরে ২০২৪ সালে জার্মানির ক্লাব আরবি লাইপজিগে যোগ দেন তিনি।

বাম প্রান্তের উইঙ্গার হিসেবে খেললেও ডান প্রান্ত এবং আক্রমণাত্মক মধ্যমাঠেও সমান স্বচ্ছন্দ নুসা। গতি, নিখুঁত বল নিয়ন্ত্রণ, ক্ষিপ্র ড্রিবলিং, একের বিপক্ষে এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা এবং সুযোগ তৈরির দক্ষতা তাকে আলাদা করেছে। গোল করতেও তিনি সমান কার্যকর।

২০২৩ সালে নরওয়ের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর দ্রুত গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন নুসা। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৯টি গোল করেছেন তিনি। আরলিং হালান্ড ও মার্টিন ওদেগার্দের মতো তারকাদের সঙ্গে খেলেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। বিশ্বকাপের প্রথম নকআউট পর্বে আইভরি কোস্টের বিপক্ষে দৃষ্টিনন্দন গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

নেইমারের প্রতি নিজের মুগ্ধতার কথাও একাধিকবার জানিয়েছেন নুসা। ২০২১ সালে তিনি বলেছিলেন, ‘নেইমার আমার আদর্শ। আমি তার মতো ড্রিবলিং করে প্রতিপক্ষকে পরাস্ত করতে চাই।’ সময়ের সঙ্গে সেই স্বপ্নের অনেকটাই বাস্তবায়ন করেছেন নরওয়ের এই তরুণ। এবার বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের বিপক্ষে নিজের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর