শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

‎নোবিপ্রবিতে প্রথমবার চাটগাঁইয়া নোবিপ্রবিয়ানদের ইফতার মাহফিল ও নবীনবরণ

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মতো চাটগাঁইয়া নোবিপ্রবিয়ানদের উদ্যোগে ইফতার মাহফিল ও ২০তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শরীফ উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক ড. এমডি মনিরুল ইসলাম।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মতো চাটগাঁইয়া নোবিপ্রবিয়ানদের উদ্যোগে ইফতার মাহফিল ও ২০তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শরীফ উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক ড. এমডি মনিরুল ইসলাম। তারা আয়োজকদের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব বজায় রাখার আহ্বান জানান।

‎বক্তব্যে মোহাম্মদ শরীফ উদ্দীন বলেন, 'আঞ্চলিক শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বিশ্ববিদ্যালয় জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করে।'

‎ড. এমডি মনিরুল ইসলাম বলেন, 'প্রথমবারের মতো এমন সুন্দর আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।'

‎আয়োজক কমিটির সদস্য ও ১৭তম ব্যাচের শিক্ষার্থী আহমদুর রহমান বলেন, 'আমরা প্রথমবারের মতো এমন প্রোগ্রাম আয়োজন করেছি। প্রায় চট্টগ্রামের সকল উপজেলার শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। ভবিষ্যতে ক্যাম্পাসে আরও বৃহৎ পরিসরে প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা রয়েছে।বিশ্ববিদ্যালয় জীবনে নিজ এলাকার মানুষের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা খুবই প্রয়োজনবোধ থেকেই এই উদ্যোগ নিই।'

‎তিনি আরো বলেন,'দীর্ঘদিন ধরে আমরা একটা আঞ্চলিক সংগঠন করার চেষ্টা করে যাচ্ছি।আজকের অনুষ্ঠানের সফলতা এর প্রয়োজনীয়তাকে আরো তীব্র করেছে।আশা করছি, অতি শীঘ্রই আমরা একটা আঞ্চলিক সংগঠন গড়ে তুলবো।'

‎অনুষ্ঠানের শুরুতে ২০তম ব্যাচের নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়। আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সদ্য সংবাদ/মেহরাজ হোসেন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর