শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নিরপেক্ষ প্রশাসন ছাড়া সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়: রিজভী

রিজভী বলেন, জাতীয় স্বার্থে ঐক্য বজায় রাখতে পারলে কোনো শক্তিই বাংলাদেশকে গ্রাস করতে পারবে না। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতা শুধু নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নয়; এর পেছনে রয়েছে দীর্ঘ ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতা। ১৭৫৭ সাল থেকে এ অঞ্চলের মানুষের আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা বারবার দমনের চেষ্টা করা হলেও প্রতিবারই মানুষ সংগ্রামের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
রুহুল কবির রিজভী বলেছেন, সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই। প্রশাসনে নিরপেক্ষতা ও দক্ষতা না থাকলে রাষ্ট্রে বিশৃঙ্খলা, লুটপাট ও অস্থিরতা তৈরি হয়, যা বিদেশি বা আধিপত্যবাদী শক্তির হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করে। বৃহস্পতিবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জাতীয় স্বার্থে ঐক্য বজায় রাখতে পারলে কোনো শক্তিই বাংলাদেশকে গ্রাস করতে পারবে না। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতা শুধু নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নয়; এর পেছনে রয়েছে দীর্ঘ ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতা। ১৭৫৭ সাল থেকে এ অঞ্চলের মানুষের আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা বারবার দমনের চেষ্টা করা হলেও প্রতিবারই মানুষ সংগ্রামের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছে।

তিনি বলেন, দীর্ঘ বঞ্চনা, প্রতিরোধ ও রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এ প্রসঙ্গে ভিয়েতনাম-এর ইতিহাসের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ বিদেশি শাসন ও দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম করে একটি জাতি কীভাবে মাথা তুলে দাঁড়াতে পারে, ভিয়েতনাম তার অনন্য দৃষ্টান্ত।

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে রিজভী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নানা সময়ে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা হয়েছে। কখনো এটিকে শুধু ভারত-পাকিস্তানের যুদ্ধ হিসেবে দেখানো হয়েছে, অথচ প্রকৃতপক্ষে এটি ছিল বাংলাদেশের মানুষের যুদ্ধ। তিনি বলেন, কৃষক, শ্রমিক, ছাত্র, সেনাবাহিনী, পুলিশ, ইপিআরসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নিয়েছিলেন এবং তাঁদের মধ্য থেকেই মুক্তিযোদ্ধারা উঠে এসেছিলেন।

ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে তিনি বলেন, স্বাধীনতার সব অবদান একটি পরিবার বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ করে উপস্থাপনের প্রবণতা তৈরি হয়েছে, যা জাতির চেতনাকে ক্ষতিগ্রস্ত করেছে।

তরুণ প্রজন্ম প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস তাঁদের সামনে যথাযথভাবে তুলে ধরা হয়নি। তবে তরুণেরা এখন সত্য উপলব্ধি করছে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। তাঁর ভাষায়, তারুণ্যের ধর্মই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা।

স্বাধীনতার অর্থ ব্যাখ্যা করতে গিয়ে রিজভী বলেন, শুধু ভৌগোলিক স্বাধীনতা পূর্ণ স্বাধীনতা নয়। নাগরিক স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, ভোটাধিকার ও আইনের শাসন নিশ্চিত না হলে স্বাধীনতা পূর্ণতা পায় না। তিনি বলেন, গণতন্ত্রের মূল চেতনা মানুষের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা। একটি দল বা একজন নেতার কণ্ঠস্বরই যদি একমাত্র সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, তবে তা গণতন্ত্র নয়।

প্রশাসনের নিরপেক্ষতার বিষয়ে তিনি বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা হলে বিভাজন বাড়বে এবং শেষ পর্যন্ত গণতন্ত্র ও রাষ্ট্রের অধঃপতন ঘটবে। প্রশাসনে নিরপেক্ষতা ও দক্ষতা নিশ্চিত করতে মেধা ও প্রতিযোগিতার ভিত্তিতে ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

রিজভী বলেন, সুশাসনের অভাবে রাষ্ট্রে বিশৃঙ্খলা বাড়ে, জনগণের অর্থ লুটপাট হয়ে বিদেশে পাচার হয় এবং আন্তর্জাতিক শক্তিগুলো হস্তক্ষেপের সুযোগ পায়। রাষ্ট্র দুর্বল হয়ে পড়লে তাকে ‘ফেইলড স্টেট’ বলার সুযোগ তৈরি হয়।

জাতীয় স্বার্থের প্রশ্নে তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জাতীয় স্বার্থের বিষয়ে সবাইকে এক অবস্থানে থাকতে হবে। ইতিহাস রচনার ক্ষেত্রে যাঁর যেখানে অবদান, সেই অবদানের স্বীকৃতি দিয়ে নিরপেক্ষভাবে ইতিহাস প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। তাঁর মতে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এ দেশের মানুষের যুদ্ধ; পাকিস্তানি শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে জনগণের লড়াই, যেখানে ভারতের সহযোগিতা থাকলেও মূল লড়াইটি ছিল বাংলাদেশের মানুষেরই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর