বুধবার (২৪শে ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
এর আগে মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) শৈলকুপা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর কাছ থেকে গ্রহণ করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনটি একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৯৫ এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ২৭৫। ভোটারদের মধ্যে পুরুষ ও নারীর সংখ্যা প্রায় সমান।