শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নির্বাচন ইস্যুতে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ ও বিমানবাহিনীসহ সবাই আগ্রহী বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, নির্বাচনের বাধা কোনোভাবেই থাকবে না এবং সুন্দর নির্বাচন করার সক্ষমতা আমাদের আছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তিন বাহিনীর প্রধানরা গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান সতর্ক করে বলেন, 'নির্বাচনের দিনে র‌্যাগিং বা ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার পথে বাধা দেওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী ব্যবস্থা নেবে। অপরাধীরা আইন অনুযায়ী শাস্তি পাবেন।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ ও বিমানবাহিনীসহ সবাই আগ্রহী বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, নির্বাচনের বাধা কোনোভাবেই থাকবে না এবং সুন্দর নির্বাচন করার সক্ষমতা আমাদের আছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তিন বাহিনীর প্রধানরা গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান সতর্ক করে বলেন, 'নির্বাচনের দিনে র‌্যাগিং বা ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার পথে বাধা দেওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী ব্যবস্থা নেবে। অপরাধীরা আইন অনুযায়ী শাস্তি পাবেন।'

তিনি বলেন, 'নির্বাচনে প্রভাব বিস্তার করতে কিছু আর্থিক লেনদেন বা অপরাধ হতে পারে, তবে সবার মধ্যে এ ধরনের অপকর্ম থাকবে না। নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে।'

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, 'দুষ্কৃতকারীদের ধরার জন্য দিনে-রাতে অপারেশন অব্যাহত থাকবে। এ ধরনের পরিবেশ বজায় রাখার মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে।'

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, 'ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টি করতে হবে এবং মাঠে মোতায়েন থাকা সশস্ত্র বাহিনী সদস্যদের দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করতে হবে।'

আইএসপিআর জানায়, গাজীপুর জেলা পরিদর্শনকালে তিন বাহিনীর প্রধানরা ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন বাহিনীর কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
 
সভায় সামগ্রিক নিরাপত্তা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরিদর্শনে সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী ও অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর