শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নির্বাচন বানচালের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, 'নির্বাচনের প্রচার-প্রচারণা থেকে ভোটগ্রহণ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত বা বানচালের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, 'নির্বাচনের প্রচার-প্রচারণা থেকে ভোটগ্রহণ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত বা বানচালের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।'

অন্তর্বর্তী সরকার যথাসময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অটল উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে যেন ‘ফ্যাসিস্টের দোসরদের’ কোনো অনুপ্রবেশ না ঘটে।'

তিনি আরও জানান, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে এবং এসব অপরাধে সহযোগিতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

ব্রিফিংয়ে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গে তথ্য তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'খুনের ঘটনায় শিগগিরই চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। হত্যাকারীদের নাম দ্রুত জনসমক্ষে প্রকাশ করা হবে।'

দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর