শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নিজের বন্ধুকে পিটিয়ে রক্তাক্ত করল কুবি শিক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আকরাম চৌধুরীর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে একই ব্যাচের শিক্ষার্থী শাহপরান হোসাইনের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আকরাম চৌধুরীর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে একই ব্যাচের শিক্ষার্থী শাহপরান হোসাইনের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

রোববার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ‘মামা হোটেল’-এর সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শাহপরান হোসাইন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসংলগ্ন মামা হোটেলের সামনে পেছন থেকে লোহার শিকল দিয়ে অতর্কিত হামলা করেন শাহপরান। এতে ভুক্তভোগীর মাথা, চোখ, হাত ও পিঠে আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়। পরে তিনি রাস্তায় পড়ে যান। হামলার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে উপস্থিত শিক্ষার্থীরা আকরামকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার পর তার চোখের ওপরের অংশে ৫টি এবং নিচের অংশে ৩টি সেলাই দেওয়া হয়। মাথার পেছনে গুরুতর আঘাত থাকায় চিকিৎসক সিটিস্ক্যান করান। এছাড়া হাত ও পিঠে ব্যান্ডেজ করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী আকরাম চৌধুরী বলেন, “আমি সকাল সাড়ে ১০টার দিকে ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে মামা হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলাম। তখন শাহপরান হাতে শিকল পেঁচিয়ে পেছন থেকে হামলা করে। প্রথমে সে আমার চোখের ওপর ঘুষি মারে। আমি মাটিতে পড়ে গেলে সে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে সে গাড়িতে উঠে চলে যায়।”

কী কারণে হামলার শিকার হয়েছেন জানতে চাইলে আকরাম বলেন, “আমি জানি না কেন সে আমাকে মারছে। হঠাৎ পেছন থেকে হামলা শুরু করে।”

এ বিষয়ে জানতে অভিযুক্ত শাহপরান হোসাইনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন বলেন, “ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “আমি অভিযোগপত্র পেয়েছি। অফিস সময় শেষ হওয়ার পরে অভিযোগ পাওয়ায় এ বিষয়ে তাৎক্ষণিক সভা করা সম্ভব হয়নি। ভিসি স্যারের সঙ্গে কথা হয়েছে। পরবর্তীতে সভা করে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর