শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নিজ কার্যালয়ে শিক্ষিকা হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কার্যালয়ে গলাকেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি এণ্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে মিলিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কার্যালয়ে গলাকেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি এণ্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে মিলিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

এসময় তাদেরকে "ইবিতে রক্ত কেন, প্রশাসন জবাব চাই", "আমার ম্যাম হত্যা কেন, জবাব জবাব চাই", "হত্যাকারীর বিচার, করতে হবে করতে হবে", "জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস", "বছরে বছরে মানুষ খুন, ইবি ক্যাম্পাসের অনেক গুণ", "দড়ি লাগলে দড়ি নে, হত্যাকারীর ফাঁসি দে", ''ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই" হত্যাকারীর ফাঁসি চাই " ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, 'একজন কর্মচারী কতটা নৃশংস হলে একজন বিভাগীয় সভাপতির কক্ষে ঢুকে বিশ্ববিদ্যালয় চলাকালীন এমন হত্যাকাণ্ড ঘটাতে পারে। হত্যাকারীর প্রকাশ্যে দিবালোকে ফাঁসির দাবিতে আমাদের এই মানববন্ধন। আমরা চাই, যত দ্রুত সম্ভব হত্যাকারীর সুষ্ঠু বিচার করে তাকে ফাঁসি দেওয়া হোক। আর হত্যায় কারা জড়িত সুষ্ঠু তদন্ত, অস্থায়ী নিয়োগ বন্ধ, বহিরাগত নিষিদ্ধ এবং ইউজিসি'র মাধ্যমে কর্মচারী নিয়োগ দিতে হবে।'

সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, 'আমি একজন মানুষ হিসেবে বলতে চাই, যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে তার সুষ্ঠু ও প্রকাশ্য বিচার চাই। আর যদি আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকি, তবে আমারও বিচার করা হোক।'

উল্লেখ্য, গত বুধবার (৪ মার্চ) বিকাল চারটার পর নিজ কার্যালয়ে বিভাগের সাবেক কর্মচারী ফজলু কর্তৃক গলা কেটে হত্যার শিকার হন আসমা সাদিয়া রুনা। পরবর্তীতে সে নিজের গলা কেটে আত্মহননের চেষ্টা করে। পরে, প্রক্রিয়াল বডি ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক আসমা সাদিয়াকে মৃত ঘোষণা করে। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর