শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নিহত ইবি শিক্ষিকার রূহের মাগফেরাত কামনায় দোয়া

‎ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়া রুনাকে নির্মমভাবে হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ‎বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার এবং সদস্য সচিব ড.মোহাম্মদ জুলহাস উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির শোক প্রকাশ ও নিন্দা জানানো হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
নিজ কার্যালয়ে সাবেক কর্মচারীর দ্বারা হত্যার শিকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মোনাজাতে রুনার রূহের মাগফেরাত, পরকালে শান্তির জীবন ও জান্নাত কামনা করা হয়। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ধারণ করার তৌফিক কামনা করা হয়।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা যে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা চাই খুনি যে স্টেটমেন্ট দিয়েছে তার ভিত্তিতে ও আরো জোরালো তদন্ত করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন মোতাবেক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে প্রশাসন।

তিনি আরও বলেন, তাঁর পরিবার যে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে যে সহযোগিতা পাওয়ার দাবিদার তার জন্য অতি দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছি আমরা। ওই বিভাগে এমন কিছু করা হোক যা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে, প্রশাসন থেকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি আমার শিক্ষকতার জীবনে এমন নম্র ও ভদ্র স্বভাবের কাউকে পাইনি। আমরা দোয়া করব তাকে যেন আল্লাহ তায়ালা তার গুণাহসমূহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস এবং শহীদি মর্যাদা দান করেন।

উল্লেখ্য, গত বুধবার (৪ মার্চ) বিকাল চারটার পর নিজ কার্যালয়ে বিভাগের সাবেক কর্মচারী ফজলু কর্তৃক গলা কেটে হত্যার শিকার হন আসমা সাদিয়া রুনা। পরবর্তীতে সে নিজের গলা কেটে আত্মহননের চেষ্টা করে। পরে প্রক্রিয়াল বডি ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক আসমা সাদিয়াকে মৃত ঘোষণা করে। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাদ জোহর জানাজা সম্পন্ন হয়। এদিকে পুলিশের কাছে হত্যার বিষয়ে লিখিত স্বীকারোক্তি দেয় ফজলু।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর