শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নেইমারের পর অবসরের ইঙ্গিত আরেক তারকা ফুটবলারের

ম্যাচ শেষে সাংবাদিকদের দানিলো বলেন, ‘বয়স এবং বর্তমান ফুটবলের চাহিদার কথা বিবেচনা করলে বিষয়টি খুবই স্বাভাবিক। আগামী সপ্তাহে আমার বয়স ৩৫ বছর হবে। এখন থেকে গ্যালারির প্রথম সারিতে বসে ব্রাজিলের একজন সমর্থক হিসেবেই দলকে উৎসাহ দেব। জীবনে যা কিছু অর্জন করেছি, তার জন্য আমি কৃতজ্ঞ। নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম বলেই এত দূর আসতে পেরেছি। আমি চাই, সবাই নিজের স্বপ্নের জন্য একইভাবে লড়ে যাক।’

A
Admin
২৫ জুলাই, ২০২৬
নরওয়ের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশার মধ্যেই ব্রাজিল জাতীয় দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো। শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলের পরাজয়ের পর তিনি জানান, বয়স ও বর্তমান ফুটবলের বাস্তবতা বিবেচনায় ব্রাজিলের জার্সিতে এটিই সম্ভবত তার শেষ বড় আন্তর্জাতিক আসর।

ম্যাচ শেষে সাংবাদিকদের দানিলো বলেন, ‘বয়স এবং বর্তমান ফুটবলের চাহিদার কথা বিবেচনা করলে বিষয়টি খুবই স্বাভাবিক। আগামী সপ্তাহে আমার বয়স ৩৫ বছর হবে। এখন থেকে গ্যালারির প্রথম সারিতে বসে ব্রাজিলের একজন সমর্থক হিসেবেই দলকে উৎসাহ দেব। জীবনে যা কিছু অর্জন করেছি, তার জন্য আমি কৃতজ্ঞ। নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম বলেই এত দূর আসতে পেরেছি। আমি চাই, সবাই নিজের স্বপ্নের জন্য একইভাবে লড়ে যাক।’

নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। প্রথমার্ধে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে পারেননি ব্রুনো গিমারায়েস। দ্বিতীয়ার্ধে নরওয়ের হয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। যোগ করা সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও পরাজয় এড়াতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

হতাশাজনক বিদায় প্রসঙ্গে দানিলো বলেন, ‘আজ আমরা জিততেও পারতাম, কিন্তু সেটা হয়নি। এখন যা-ই বলি, তা অজুহাত মনে হতে পারে। সত্যিই ভাষা খুঁজে পাওয়া কঠিন। তারা সুযোগগুলো ভালোভাবে কাজে লাগিয়েছে, তাই জয় পেয়েছে।’

ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তিনি আমাদের সবার মতোই ভীষণ কষ্ট পেয়েছেন। তিনি ইতালিয়ান, কিন্তু তার হৃদয় পুরোপুরি ব্রাজিলিয়ান। আমাদের মতো তিনিও খুব ভেঙে পড়েছেন।’

এর আগে বিশ্বকাপ থেকে বিদায়ের পর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। দানিলোর এই মন্তব্যের পর ব্রাজিল দলে আরও একটি সম্ভাব্য বিদায় নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এই পরাজয়ের মাধ্যমে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিল ব্রাজিল। ফলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তাদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা গিয়ে দাঁড়াবে ২৮ বছরে, যা দেশটির ফুটবল ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শিরোপাখরার রেকর্ড।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর