শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি অবরোধ করলো ছাত্ররা

নারায়ণগঞ্জে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়ি আটকে প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিকেএমইএ’র প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, এনজিবি ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি অবরোধ করেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়ি আটকে প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিকেএমইএ’র প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, এনজিবি ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি অবরোধ করেন।

এ সময় তারা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় মূল আসামিকে গ্রেফতারসহ সাত দফা দাবি জানান। দাবি আদায়ের অংশ হিসেবে তারা স্লোগান দেন এবং গাড়ির সামনে অবস্থান নেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিকেএমইএ’র উদ্যোগে জেলা পুলিশ ও শিল্প পুলিশ–৪-এর কাছে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠান শেষে সেখান থেকে বের হওয়ার পথে তাঁর গাড়ি আটকে দেন বিক্ষোভকারীরা।

ছাত্র সংগঠনগুলোর সাত দফা দাবির মধ্যে রয়েছে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, আওয়ামী লীগের দোসরদের গ্রেফতার, সীমান্তে হত্যা বন্ধ, শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় মূল আসামি গ্রেফতার এবং আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসনে তদবির বাণিজ্য বন্ধ করা।

পরে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিক্ষোভকারীদের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে সেগুলো বাস্তবায়নে সরকার কাজ করবে বলেও আশ্বাস দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর