শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ময়মনসিংহে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মঞ্চে উঠলে মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। এ সময় তিনি হাত নেড়ে নেতাকর্মী-সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন। সারা দেশে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দুপুরে সড়কপথে ময়মনসিংহে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। দীর্ঘ ২২ বছর পর, ২০০৩ সালের পর এই প্রথম ময়মনসিংহ সফরে এলেন তিনি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মঞ্চে উঠলে মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। এ সময় তিনি হাত নেড়ে নেতাকর্মী-সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।

সারা দেশে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দুপুরে সড়কপথে ময়মনসিংহে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। দীর্ঘ ২২ বছর পর, ২০০৩ সালের পর এই প্রথম ময়মনসিংহ সফরে এলেন তিনি।

সমাবেশকে ঘিরে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সার্কিট হাউজ মাঠে জড়ো হন। পাশাপাশি জামালপুর, নেত্রকোণা ও শেরপুর জেলা থেকেও বাসযোগে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। দুপুর আড়াইটার পর সার্কিট হাউজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সমাবেশে ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলার প্রার্থীদের মধ্যে রয়েছেন— ময়মনসিংহ-১ আসনের সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২ আসনের মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ আসনের এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-৪ আসনের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৬ আসনের আখতারুল আলম, ময়মনসিংহ-৭ আসনের মাহাবুবুর রহমান, ময়মনসিংহ-৮ আসনের লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৯ আসনের ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১০ আসনের মোহাম্মদ আক্তারুজ্জামান ও ময়মনসিংহ-১১ আসনের ফখর উদ্দিন আহমেদ।

জামালপুর জেলার প্রার্থীরা হলেন: জামালপুর-১ আসনের এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ আসনের এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের ফরিদুল কবীর তালুকদার এবং জামালপুর-৫ আসনের শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

নেত্রকোনা জেলার প্রার্থীরা হলেন: নেত্রকোনা-১ আসনের কায়সার কামাল, নেত্রকোনা-২ আসনের আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ আসনের রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪ আসনের লুৎফুজ্জামান বাবর এবং নেত্রকোনা-৫ আসনের আবু তাহের তালুকদার।

শেরপুর জেলার প্রার্থীরা হলেন: শেরপুর-১ আসনের সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, শেরপুর-২ আসনের মোহাম্মদ ফাহিম চৌধুরী এবং শেরপুর-৩ আসনের মাহমুদুল হক রুবেল।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি পরিচালনা করেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর