শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মুষ্টিমেয় স্বৈরশাসকের কারণে বিশ্ব ধ্বংসের মুখে: পোপ

ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ বলেছেন, অল্প কয়েকজন স্বৈরশাসকের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ায় বিশ্ব আজ ধ্বংসের ঝুঁকিতে পড়েছে। যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয় করা নেতাদের কড়া সমালোচনা করে তিনি তাদের পথ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ক্যামেরুনে দেওয়া এক বক্তব্যে পোপ এসব মন্তব্য করেন। তিনি বলেন, যুদ্ধকে বৈধতা দিতে ধর্মীয় ভাষার অপব্যবহার অত্যন্ত নিন্দনীয়। যারা নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে সংঘাতকে উসকে দেন, তাদের বিরুদ্ধেও সরব হন তিনি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ বলেছেন, অল্প কয়েকজন স্বৈরশাসকের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ায় বিশ্ব আজ ধ্বংসের ঝুঁকিতে পড়েছে। যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয় করা নেতাদের কড়া সমালোচনা করে তিনি তাদের পথ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ক্যামেরুনে দেওয়া এক বক্তব্যে পোপ এসব মন্তব্য করেন।

তিনি বলেন, যুদ্ধকে বৈধতা দিতে ধর্মীয় ভাষার অপব্যবহার অত্যন্ত নিন্দনীয়। যারা নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে সংঘাতকে উসকে দেন, তাদের বিরুদ্ধেও সরব হন তিনি।

পোপ লিও চতুর্দশ বলেন, 'যুদ্ধের নায়করা এমন আচরণ করে যেন তারা জানে না—ধ্বংস করতে এক মুহূর্তই যথেষ্ট, কিন্তু পুনর্গঠনে একটি জীবনকালও কম পড়ে যায়।'

তিনি আরও বলেন, 'হত্যা ও ধ্বংসযজ্ঞে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, অথচ চিকিৎসা, শিক্ষা ও পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় অর্থের ঘাটতি দেখা যাচ্ছে।'

ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলের একটি বড় শহরে আয়োজিত এক বৈঠকে তিনি বিশ্বনেতাদের প্রতি দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এদিকে, ইরান যুদ্ধ নিয়ে সমালোচনার জেরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে পোপ লিও জানান, তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না।

সূত্র: সিএনএন, আল জাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর