শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

‘মরণফাঁদ’ কুষ্টিয়া–ঝিনাইদহ সড়ক: আইনমন্ত্রীর কাছে ইবি ছাত্রদল নেতার খোলা চিঠি

তিনি লিখেন, 'খুলনা–কুষ্টিয়া মহাসড়কের বর্তমান বেহাল অবস্থা আজ খুলনা–কুষ্টিয়া অঞ্চলের লাখো মানুষের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। বিশেষ করে ঝিনাইদহ–কুষ্টিয়া সড়কটি দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে আছে। যার ন্যায় প্রতিদিন অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এবং নিয়মিত দুর্ভোগের স্বীকার হচ্ছেন। এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাজারো শিক্ষার্থী।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
দীর্ঘদিন ধরে বেহালে থাকা কুষ্টিয়া-খুলনা মহাসড়কের কুষ্টিয়া-ঝিনাইদহ অংশের দ্রুততম সময়ের মধ্যে সংস্কার ও উন্নয়নের দাবিতে আইন মন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে খোলা চিঠি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ।

সোমবার (১৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসে এ খোলা চিঠি দেন তিনি।

তিনি লিখেন, 'খুলনা–কুষ্টিয়া মহাসড়কের বর্তমান বেহাল অবস্থা আজ খুলনা–কুষ্টিয়া অঞ্চলের লাখো মানুষের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। বিশেষ করে ঝিনাইদহ–কুষ্টিয়া সড়কটি দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে আছে। যার ন্যায় প্রতিদিন অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এবং নিয়মিত দুর্ভোগের স্বীকার হচ্ছেন। এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাজারো শিক্ষার্থী। কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে তাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, বাড়ছে দুর্ভোগ ও ঝুঁকি। একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বছরের পর বছর এমন বেহাল অবস্থায় পড়ে থাকা সত্যিই অত্যন্ত দুঃখজনক।'

তিনি আরও লিখেন, 'আপনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার গর্বিত সন্তান। এই এলাকার মানুষের কষ্ট ও এই সড়কের বাস্তব অবস্থা আপনার অজানা নয়। আপনি এই অঞ্চলের মানুষের কথা ভেবে অনেক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। তাই খুলনা–কুষ্টিয়া অঞ্চলের সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদের পক্ষ থেকে আপনার কাছে জোর দাবি ও আকুল আবেদন- খুলনা–কুষ্টিয়া মহাসড়ক, বিশেষ করে ঝিনাইদহ–কুষ্টিয়া অংশের দ্রুত সংস্কার ও উন্নয়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।'

প্রসঙ্গত, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক। যেখানে থাকার কথা মসৃণ পিচঢালা সড়ক, সেখানে দেখা যাচ্ছে ইটের সলিং। কোথাও পুরো রাস্তা জুড়ে, কোথাও আবার বড় বড় গর্ত ভরাটে ব্যবহার করা হয়েছে ইট। এতে একদিকে যেমন যানবাহনের গতি কমছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও জনদুর্ভোগ।
 
ইবি সংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মৃত্যুর খবর নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে। দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয়রা ও শিক্ষার্থীরা প্রায়শই অবরোধ কর্মসূচি পালন করলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ এখনও লক্ষ করা যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর