শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মোহাম্মদপুরে মা-মেয়ে জোড়া খুনের আসামী গৃহকর্মী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়েকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'অভিযুক্ত আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে যথাযথ প্রক্রিয়ায় তাকে আদালতে তোলা হবে।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়েকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'অভিযুক্ত আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে যথাযথ প্রক্রিয়ায় তাকে আদালতে তোলা হবে।'

পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, তরুণীর পরিচয় শনাক্ত হলেও গ্রেফতারের পরই তা প্রকাশ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদ করলেই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) সকালবেলা শাহজাহান রোডের ১৪ তলা ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) এবং তার কিশোরী মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়া (১৫) ছুরিকাঘাতে নিহত হন। নিহত লায়লার স্বামী আ জ ম আজিজুল ইসলাম সোমবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

মামলার এজাহারে জানানো হয়, সকাল ৭টার দিকে আজিজুল ইসলাম স্কুলে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। বাসায় ফিরে তিনি স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান। এজাহারে আরও বলা হয়েছে, বাসা থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদসহ বেশ কিছু মূল্যবান সম্পদ লুট হয়েছে।

ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হত্যার পর এক নারী স্কুলড্রেস পরিধান করে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে যান। স্বজনেরা জানায়, চার দিন আগে পরিচয় দিয়ে গৃহকর্মীর কাজ শুরু করা প্রায় ২০ বছর বয়সী আয়েশাকে এ হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

ফুটেজ অনুযায়ী, আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুলড্রেস পরে পালিয়ে যান। তদন্তে দেখা যায়, গৃহকর্মী নিজের আসল পরিচয় গোপন করেছিলেন এবং বাসায় আসার সময় কোনো মোবাইল ফোনও ছিল না। পরে যে ফোনটি নিয়ে গেছেন, সেটি বেরিয়েই বন্ধ করেন। আশপাশের বেশিরভাগ সিসিটিভি অচল থাকায় তাকে শনাক্ত করতে বিভিন্ন ম্যানুয়াল পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, লায়লা আফরোজের দেহে প্রায় ৩০টি এবং নাফিসার দেহে চারটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 

পুলিশ জানায়, হত্যার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকালে মরদেহ নাটোরে নিয়ে যাওয়া হয় এবং জোহরের নামাজের পর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর