শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মোদি-অমিত শাহের পদত্যাগের দাবি

ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লি আদালতের সাম্প্রতিক রায়ের প্রেক্ষিতে ভারতের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে খাড়গে বলেন, 'এই আদালতের রায় মোদি ও অমিত শাহের জন্য একটি বড় চপেটাঘাত। ভবিষ্যতে সাধারণ মানুষকে হয়রানি করা হবে না, এই মর্মে তাদের পদত্যাগ করা উচিত।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লি আদালতের সাম্প্রতিক রায়ের প্রেক্ষিতে ভারতের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
 
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে খাড়গে বলেন, 'এই আদালতের রায় মোদি ও অমিত শাহের জন্য একটি বড় চপেটাঘাত। ভবিষ্যতে সাধারণ মানুষকে হয়রানি করা হবে না, এই মর্মে তাদের পদত্যাগ করা উচিত।'
 
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিল্লির একটি আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর জমা দেওয়া চার্জশিট গ্রহণ করতে অস্বীকার করে। ওই চার্জশিটে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নামও ছিল।
 
খাড়গে অভিযোগ করেছেন, এই মামলা রাজনৈতিক প্রতিহিংসা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে কংগ্রেস পরিবারের বিরুদ্ধে আনা হয়েছে।
 
তিনি বলেন, 'মামলাটি সম্পূর্ণ মিথ্যা। বর্তমান সরকার বিরোধী নেতাদের রাজনৈতিক লাভের জন্য ইডি ব্যবহার করছে। আদালতের রায়ে সত্যের জয় হয়েছে, আমরা এটি স্বাগত জানাই।'
 
আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, আইনের দৃষ্টিতে এই চার্জশিট বিচারিক স্বীকৃতি পাওয়ার যোগ্য নয়। বিচারক বিশাল গোগনে বলেন, এফআইআর ছাড়া ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে অর্থ পাচারের মামলা শুরু করা আইনসম্মত নয়। এছাড়া মামলায় ইডির পদক্ষেপে সিবিআইয়ের ভূমিকা এবং পিএমএলএ আইনের সীমা অতিক্রমের বিষয়টিও স্পষ্ট হয়েছে।
 
উল্লেখ্য, জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে ২০১৩ সালে দুর্নীতির অভিযোগ আনে বিজেপি। এরপর ২০১৪ সালে মোদির সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি নতুনভাবে সমালোচনার মুখে পড়ে।
 
অভিযোগ রয়েছে, সংবাদপত্রটি পরিচালনা করা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড এর মোট দেনা ছিল প্রায় ৯০ কোটি টাকা, যার বড় অংশ কংগ্রেসের কাছ থেকে নেওয়া হয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর