শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সবশেষ তথ্য দিলেন তার স্ত্রী

আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিঙ্গাপুরে মাথায় সফল অস্ত্রোপচারের পর তাকে সেখানে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং দ্রুত সেরে উঠছেন। তিনি আরও জানান, পূর্ণ সুস্থ হয়ে উঠতে মির্জা আব্বাসের আরও প্রায় দুই মাস সময় লাগতে পারে। তবে চিকিৎসার অগ্রগতি সন্তোষজনক হওয়ায় শিগগিরই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি আগের চেয়ে অনেকটাই ভালো আছেন।

আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিঙ্গাপুরে মাথায় সফল অস্ত্রোপচারের পর তাকে সেখানে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং দ্রুত সেরে উঠছেন।

তিনি আরও জানান, পূর্ণ সুস্থ হয়ে উঠতে মির্জা আব্বাসের আরও প্রায় দুই মাস সময় লাগতে পারে। তবে চিকিৎসার অগ্রগতি সন্তোষজনক হওয়ায় শিগগিরই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই মির্জা আব্বাস একটি ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর সামনে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাবেন এবং দোয়া চাইবেন।

এদিকে, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসী ও দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার স্ত্রী। একই সঙ্গে তার সম্পূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর