শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মেসির ১ গোলেই বিশ্বকাপে ভাঙল যত রেকর্ড

২০২৬ বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। এবার কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে গোল করে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে দুটি ভিন্ন আসরে অন্তত সাতটি করে গোল করার অনন্য কীর্তি গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোরে মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে এবারের বিশ্বকাপের চমক কেপ ভার্দের মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধে মেসির একমাত্র গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

২০২৬ বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। এবার কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে গোল করে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে দুটি ভিন্ন আসরে অন্তত সাতটি করে গোল করার অনন্য কীর্তি গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোরে মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে এবারের বিশ্বকাপের চমক কেপ ভার্দের মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধে মেসির একমাত্র গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতে দুই দলই সতর্ক ফুটবল খেললেও ২৯তম মিনিটে অচলাবস্থা ভাঙেন মেসি। মাঝমাঠের সামনে থেকে সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্তিনেজের উঁচু করে বাড়ানো নিখুঁত পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নেন তিনি। বল মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে দুর্দান্ত প্রথম স্পর্শে সেটিকে আয়ত্তে এনে চেনা বাম পায়ের শটে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়াকে পরাস্ত করে জালে পাঠান আর্জেন্টিনার অধিনায়ক।

বিশ্বকাপে নিজের রেকর্ড ৩০তম ম্যাচ খেলতে নামা মেসির এবারের আসরে এটি সপ্তম গোল। এর মধ্য দিয়ে তিনি গোলদাতাদের তালিকার শীর্ষস্থান আরও দৃঢ় করেন।

সব মিলিয়ে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০-এ। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ২০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও সাতটি গোল করেছিলেন ৩৯ বছর বয়সী এই তারকা। ফলে বিশ্বকাপের দুটি পৃথক আসরে অন্তত সাতটি করে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখালেন তিনি।

এ ছাড়া ২০২২ বিশ্বকাপের শেষ ষোলো থেকে শুরু করে টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েছেন মেসি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর