শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬, ধর্ষণের শিকার ৭৮

চলতি বছরের মে মাসে বাংলাদেশে মোট ৩২৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে এবং ৭৮ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। পূর্ববর্তী মাসের তুলনায় এসব ঘটনায় বৃদ্ধি হয়েছে বলে সংস্থাটি উল্লেখ করেছে। রোববার (৩১ মে) প্রকাশিত এমএসএফের জেন্ডারভিত্তিক সহিংসতা মনিটরিং প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
চলতি বছরের মে মাসে বাংলাদেশে মোট ৩২৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে এবং ৭৮ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। পূর্ববর্তী মাসের তুলনায় এসব ঘটনায় বৃদ্ধি হয়েছে বলে সংস্থাটি উল্লেখ করেছে।

রোববার (৩১ মে) প্রকাশিত এমএসএফের জেন্ডারভিত্তিক সহিংসতা মনিটরিং প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, মে মাসে ধর্ষণের ঘটনা ৭৮টিতে দাঁড়িয়েছে, যা এপ্রিলের ৫৪টি ঘটনার তুলনায় প্রায় ৪৪ শতাংশ বেশি। একই সময়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ১৪ থেকে বেড়ে ১৬টিতে এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ২ থেকে বেড়ে ৬টিতে পৌঁছেছে।

এছাড়া যৌন হয়রানির শিকার হয়েছেন ১৮ জন নারী ও শিশু। এমএসএফের মতে, যৌন সহিংসতার এই বৃদ্ধি দেশের সামাজিক নিরাপত্তা পরিস্থিতি ও বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

সংস্থাটি আরও জানায়, আইনের যথাযথ প্রয়োগের ঘাটতির কারণে নারীরা ক্রমেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। প্রতিবেদনে সহিংসতার নতুন মাত্রা হিসেবে অনলাইন জুয়া ও মাদকসংক্রান্ত অপরাধের প্রসারের বিষয়টিও উঠে এসেছে।

মে মাসে অনলাইন জুয়ার ঘটনায় একজনের মৃত্যু এবং পাঁচজনের গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। একই সময়ে মাদকসংক্রান্ত সহিংসতায় চারজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে মাদক ব্যবসায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগও স্থান পেয়েছে।

এমএসএফের নির্বাহী সারসংক্ষেপে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতনের ধরন এখন আগের তুলনায় আরও জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। ডিজিটাল অপরাধ ও সামাজিক অবক্ষয়ের কারণে যৌন সহিংসতার ঝুঁকি ক্রমাগত বাড়ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর