আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত গুম অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন সোমবার (১ ডিসেম্বর) রাত ১১টায় প্রকাশিত হয়েছে। কয়েক দিন আগে প্রকাশিত হয়েছে বিচার বিভাগকে স্বাধীন করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। আগামী কয়েক দিনের মধ্যেই মানবাধিকার কমিশন আইনের আরও একটি সংস্কার সম্পন্ন হবে বলেও জানান তিনি।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব তথ্য তুলে ধরেন।
স্ট্যাটাসে তিনি আরও লিখেন, বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য নেওয়া হয়েছিল, তার ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। পাশাপাশি পুলিশ সংস্কার আইন এবং দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশ চূড়ান্ত করার কাজও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচিত সরকার আন্তরিকতার সঙ্গে এসব আইন বাস্তবায়ন অব্যাহত রাখলে ভবিষ্যতের বাংলাদেশ হবে আরও মানবাধিকারবান্ধব ও গণতান্ত্রিক।