মন্ত্রণালয় জানিয়েছে, ইরান আল-উদেইদ ঘাঁটিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এগুলোর একটি কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। অন্যটি আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। এটি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।
এ ঘটনায় এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কাতার।